১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষি প্রদর্শনীর ২৯৬টি আমগাছ কর্তন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি >>> দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি আমবাগানের ২৯৬টি ফলন্ত আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নন্দনপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বাগানটি সরকারি কৃষি বিভাগের প্রদর্শনী প্রকল্পের আওতাধীন ছিল বলে জানা গেছে।
বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনপুর গ্রামের কৃষক মাজেদুল ইসলাম উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় একটি উন্নত জাতের আমবাগান গড়ে তোলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও পরিচর্যার পর গাছগুলোতে কেবল ফলন আসতে শুরু করেছিল। কিন্তু পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ২৯৬টি আমগাছ গোড়া থেকে কেটে ফেলে।
শুক্রবার সকালে বাগান মালিক মাজেদুল ইসলাম বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় তার কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। মাজেদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক স্বপ্ন নিয়ে কৃষি বিভাগের সহায়তায় বাগানটি বড় করেছিলাম। যারা আমার এই চরম ক্ষতি করেছে, আমি প্রশাসনের কাছে তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”এদিকে ফলন্ত আমগাছ কেটে ফেলার এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকেরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এই বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page