২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তিস্তা নদী শুকিয়ে তিস্তা পাড়ের মানুষের জিবন জীবিকা বিপন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুর ইসলাম নোবেল,বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর>>> তিস্তা শুকিয়ে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে জেলেদের জীবিকা।উপার্জনের একমাত্র পথ বন্ধ হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।তিস্তা নদী প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। ফলে,নদীটি শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। আর বুকজুড়ে জেগে উঠেছে মাইলের পর মাইল বালুচর।এসব বালুচর হেঁটে যাতায়াত করতে হচ্ছে তিস্তাপাড়ের কয়েক লাখ মানুষকে। কোথাও ৬ মাইল,আবার কোথাও ৮ মাইল বালুচর পাড়ি দিতে হচ্ছে তাদের।আবার পানি না থাকায় নৌকা চলাচল করতে পারছে না।ফলে,নৌকা ঘাটগুলোও বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন কয়েকশ মাঝি।জীবিকার জন্য পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন তারা।পানি না থাকায় মিলছে না মাছ,তাই মৎস্যজীবিরাও আছেন সংকটে।রংপুরের গংগাচড়া উপজেলার তিস্তাপাড় দক্ষিণ কোলকোন্দ গ্রামের কৃষক মতিন মিয়া বলেন,’তিস্তা নদীতে পানি নেই বললেই চলে।মাইলের পর মাইল বালুচর।এই বালুচর দিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে।তিস্তার বুকে ফসল চাষাবাদ করছি,অথচ সেচের পানি পেতে হচ্ছে শ্যালো মেশিনের সাহায্যে।’লক্ষিটারী ইউনিয়নের মৎস্যজীবীরা বলছেন, তিস্তার ওপর আমাদের জীবিকা।এখন তিস্তা শুকিয়ে গেছে।চারপাশে শুধু বালি আর বালি।যে অল্প অংশে পানি আছে তাতেও মিলছে না মাছ।আমাদের এখন দু-বেলা খাবারের ব্যবস্থাই হচ্ছে না।আলমবিদিতর ইউনিয়নের তিস্তাপাড়ে বড়াইবাড়ি গ্রামের জেলে গৌরাঙ্গ বলেন,’তিস্তায় পানি নেই, তাই নেই মাছ।এ কারণে তিস্তা নদীর ওপর নির্ভরশীল জেলেরা পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিচ্ছেন।কোলকোন্দ ইউনিয়নের আলমগীর হোসেন বলেন,তিস্তায় পানি না থাকায় নৌকা ঘাট বন্ধ হয়ে গেছে।লোকজন পায়ে হেঁটে তিস্তা পাড়ি দিচ্ছেন।নৌকা চলাচল না করায় নৌকা চালানোর কাজে নিয়োজিত মাঝিরা কর্মহীন হয়ে পড়েছেন।তাদেরকে পরিবার পরিজন নিয়ে করতে হচ্ছে মানবেতর জীবনযাপন।গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের সিরাজুল( কৃষক )বলেন,তিস্তাপাড়ের মানুষজন গেল কয়েক বছর ধরে শুধু শুনেই আসছেন তিস্তা নদী খননসহ তিস্তাপাড়ের উন্নয়নে সরকার তিস্তা মহাপরিকল্পনা নামে একটি প্রকল্প গ্রহন করছে।আজো এ প্রকল্পের বাস্তব কোন রুপ দেখতে পাচ্ছেন না তিস্তাপাড়ের মানুষ।তিস্তা নদী খনন করে নির্দিষ্ট একটি চ্যানেলে পানি প্রবাহিত করা হলে উপকৃত হবেন তিস্তাপাড়ের মানুষ।এতে সারা বছরই তিস্তায় পানি প্রবাহ থাকবে।চলাচল করবে নৌকা।নদীতে পাওয়া যাবে মাছ।নদীর বুকে বিপুল পরিমানে জমি হয়ে উঠবে আবাদি।পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে,তিস্তা ব্যারেজ পয়েন্টের উজানে 2000 কিউসেক পানি পাওয়া যাচ্ছে।তা দিয়ে কোনো রকমে সেচ সুবিধা অব্যাহত রাখা হয়েছে।তবে,ব্যারেজের ভাটিতে প্রায় ১০২ কিলোমিটার তিস্তায় ১০০ কিউসেক পানি সরবরাহ নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি
চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ
সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি
সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন
ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি

You cannot copy content of this page