১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে রোপা আমনের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> বরেন্দ্র অঞ্চল হিসেবে সুপরিচিত নাম রাজশাহীর তানোর উপজেলা। বর্তমানে উপজেলায় যেদিকে চোখ যায়,শুধু সবুজের সমারোহ।মাঠজুড়ে আমন ধানের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা।অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে বেড়ে উঠতে শুরু করেছে কৃষকের স্বপ্নের ফসল রোপা আমন ধান।অন্য বছরের তুলনায় এ বছর আমন রোপণের শুরু থেকে কৃষকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।আমন চাষের ভরা মৌসুম আষাঢ় মাসেও ছিল না বৃষ্টির দেখা।এজন্য সঠিক সময়ে আমন ধান রোপণ করতে পারেননি প্রায় কৃষক। তবে অনেকে সেচের পানিতে রোপণ করার পরপরই হয় বৃষ্টি।কিন্তু উঁচু এলাকায় সেচনির্ভর হয়ে পড়েছে রোপা আমন।সেচ ও বৃষ্টির পানিতে প্রতিটি জমিতে রোপণ করা হয়েছে আমন ধান। যারা আমনের শুরুতে ডিপ মটারের সেচের পানিতে ধান রোপণ করছেন,তাদের প্রায় জমিতে ধানের শীষ বের হতে শুরু করেছে।উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা গেছে, কমবেশি সব কৃষকের কষ্টে অর্জিত আমন ধানের সবুজ পাতার রঙে ছেয়ে গেছে মাঠ।দু-এক সপ্তাহের মধ্যে প্রতিটি জমিতে সম্পূর্ণ ভাবে ধানের শীষ বেরিয়ে যাবে।কৃষি অফিস সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ৫০০ হেক্টর।তবে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমনের ফলনও ভালো হবে।উপজেলার প্রকাশনগর গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, তিনি ২২ বিঘা জমিতে আমন চাষ করেছেন।এখন পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।এতে তার বিঘাপ্রতি খরচ হয়েছে ৯ হাজার টাকা করে।তিনি বলেন,ধান ওঠা পর্যন্ত বিঘাপ্রতি আরো খরচ হবে ৫ থেকে ৬ হাজার টাকা মতো।এতে প্রতি বিঘায় আমন ধান কাটা পর্যন্ত মোট খরচ হবে ১১ থেকে ১২ হাজার টাকা করে।তানোর পৌর এলাকার চাপড়া গ্রামের কৃষক বাসির উদ্দিন বলেন,অন্য বছরের তুলনায় এ বছর আমন চাষের জন্য কৃষককে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।আমন ধান রোপণের সঠিক সময়ে বৃষ্টি ছিল না।তার ভেতরে সার-পটাশের ব্যাপক সংকট ছিল।সার-পটাশসহ কীটনাশকের দামও বেড়েছে কয়েকগুণ,যে কারণে খরচও বাড়তি।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান,আমনের এই একটি আবাদ কৃষকরা অল্প খরচে বেশি লাভবান হয়ে থাকেন।যদি কোনো দুর্যোগ বা বালা না হয়,তাহলে আমনের ফলনও খুব ভালো হয়।আর কৃষকের আমন ধান চাষে কোনো রোগবালাই না হয়,সেজন্য প্রতিনিয়ত কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তাদের মাঠপর্যায় থেকে তদারকি করার নির্দেশ দেয়া হয়েছে।আশা করা যাচ্ছে,কৃষকরা এবার আমন ধানের ভালো ফলন পাবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page