১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে মাধ্যমিক স্তরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর (রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহী তানোরে বেসরকারি মাধ্যমিক ( স্কুল ও মাদ্রাসা) শিক্ষকদের চাকুরী বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের লক্ষ্যে মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক( স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবার।সকাল ১১ ঘটিকায় তানোর থানার মোড়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা।তানোর আল মাদ্রাসাতুল ইসলাহীয়ার সুপার মোঃ মকসেদ আলীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম,কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান,তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান,তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বকুল হোসেন,চাঁদপুর ২য় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা,সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম,সহকারী শিক্ষক মুন্জুর রহমান, মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমির উদ্দিন,চিনাশো আলিম মাদ্রাসার সুপার হারুনর রশীদ ছাঐড় নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ,জিওল দারুসুন্না দাখিল মাদ্রাসার সুপার আসলাম মিঞা প্রমূখ।মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)মাশতুরা আমিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page