২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

তানোরে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সামগ্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি >>> আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হচ্ছে।উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, ভোটগ্রহণ সংক্রান্ত ফরম, স্ট্যাম্প, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণের আগের দিনই সকল কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করা যায়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটগ্রহণকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, তানোর উপজেলার সবকটি কেন্দ্রে নির্ধারিত তারিখে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page