১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তদন্ত কমিটি গঠন নিয়ে অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন বিএমডিএ চেয়ারম্যান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> উপদেষ্টার নির্দেশনা মানলেন না বিএমডিএ চেয়ারম্যান, অভিযোগ বোর্ড সদস্যের’ বাংলাদেশ সংবাদ প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামান।বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানের পক্ষে পাঠানো এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠন নিয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন। যাতে তিনি বলছেন, বিএমডিএর চেয়ারম্যানকে জড়িয়ে প্রকাশিত খবরে যে তথ্য দেওয়া হয়েছে তা ভিত্তিহীন।বিবৃতিতে বলা হয়েছে, বিএমডিএ, প্রধান কার্যালয় দপ্তর স্মারক নং-২৮৯৯ তারিখঃ ২৫/০৩/২০২৫ খ্রি. মোতাবেক মোঃ সাইফুল ইসলাম হীরককে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরবর্তীতে গত ২৭/০৩/২০২৫ খ্রি. তারিখে কৃষি উপদেষ্টা মহোদয় এর কক্ষে উদ্ভুত ঘটনার বিষয়ে আলোচনায় কৃষি সচিব উস্খাপন করেন যে, মোঃ সাইফুল ইসলাম হীরককে আহবায়ক করে কমিটি গঠন করা হলে জেলা প্রশাসক, রাজশাহী ও পুলিশ সুপার, রাজশাহী তাঁর ডাকে আসবেন না। অতঃপর মন্ত্রণালয় কর্তৃক কৃষি মন্ত্রণালয় স্মারক নং-১০৪ তারিখঃ ২৭/০৩/২০২৫ খ্রি. মোতাবেক একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক করে কমিটি গঠিত হয়েছে।এছাড়াও উপদেষ্টা মহোদয় বোর্ড সদস্যদের নিয়ে কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ঘটনা তদন্ত পূর্বক প্রতিবেদন জমাদানের নির্দেশ দেন। এ প্রেক্ষিতে গত ০৩/০৪/২০২৫ খ্রি. তারিখে উদ্ভুত ঘটনা তদন্ত পূর্বক আলোচনার জন্য ডাকা হলে মোঃ সাইফুল ইসলাম হীরক অনুপস্থিত থাকেন। অদ্য ১০/০৪/২০২৫ খ্রি. তারিখে পুনঃরায় উক্ত ঘটনা তদন্তের জন্য ডাকা হলে তিনি সকালে এসে একটি চিঠি দিয়ে মিটিংএ অনুপস্থিত হয়ে বিভ্রান্তিমুলক বক্তব্য প্রদান করেন, যা খুবই দুঃখজনক। এমন অসত্য ও মনগড়া বক্তব্য চেয়ারম্যান তথা বিএমডিএ’র ভাবমূর্তি ক্ষুন্ন করার শামিল। কৃষি খাতের অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে বিএমডিএ অত্যান্ত সুনামের সাথে কাজ করে চলেছে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি ছড়াবে, যা কর্তৃপক্ষের আগামীর পথচলাকে ক্ষতিগ্রস্থ করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page