১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার উল্টে নিহত ১ আহত ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি>>> ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকার উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।এতে আরও আহত হয়েছে প্রাইভেটকারে থাকা ৩ জন।শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রানীশংকৈল – বালিয়াডাঙ্গী সড়কে নেকমরদ ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ নাছিম ইকবাল।নিহত রাইসুল ইসলাম দিনাজপুরের সোহেল রানার ছেলে। আহতরা হলো- দিনাজপুরের মহিবুল আলমের ছেলে রাকিউল ইসলাম (১৭), রাজশাহী সদর উপজেলার সাইফুল ইসলামের ছেলে জুনাইদুল ইসলাম (১৬) ও ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার আবির হোসেনের মেয়ে আসকা খাতুন (১৮)।এ বিষয়ে রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ডিউটি অফিসার সুমন প্রাইভেটকারের চালকের বরাতে জানান, দিনাজপুর থেকে রানীশংকৈল হয়ে পঞ্চগড়ে চা বাগান দেখার উদ্দেশ্যে প্রাইভেট কারটি দুপুর আড়াইটার দিকে নেকমরদ এলাকায় পৌঁছালে অপর দিকে থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।এসময় প্রাইভেট কারে থাকা রাইসুল ইসলাম নামে এক যুবক ঘটনা স্থলে মারা যান ও আহত হয়েছেন আরও তিন জন।আহতদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এছাড়াও নিহতের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page