১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ট্রেনের জানালার পাশে বসা কে কেন্দ্রকরে লাথি-ঘুষি, যাত্রী নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> নরসিংদীর রেলওয়ে স্টেশনে ট্রেনের জানালার পাশে বসা নিয়ে মরামারি ঘটনায় এক যাত্রীর মৃত্য হয়েছে। মঞ্জুর আহমেদ (৫৫) নামের এক যাত্রীর কিল-ঘুষিতে ঝুমুর কান্তি বাউল (৫২) নামের যাত্রীর মৃত্যু হয়।আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে নরসিংদী রেলস্টেশনের ঢাকা মেইল ট্রেনের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

নিহত যাত্রী ঝুমুর কান্তি বাউল নরসিংদী শহরের বীরপুরের এলাকার প্রত্যুত কুমার বাউলের ছেলে। অপরদিকে অভিযুক্ত আটক হওয়া যাত্রী চট্টগ্রামের সীতাকুন্ডের মৃত হাফেজ মিয়ার ছেলে মঞ্জুর আহমেদ (৫৫)।

রেলওয়ে পুলিশ জানায়, ঝুমুর কান্তি বাউল রাজধানী ঢাকার মিরপুরের ডিএইচএস এলাকার ইনফেসন নামে একটি গার্মেন্টস কোম্পানির সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করেন। প্রতিদিন তিনি নরসিংদীর বীরপুর এলাকার বাড়ি থেকে ঢাকা মেইল ট্রেনে গিয়ে অফিস করেন। বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এসময় ঝুমুর কান্তি বাউল নরসিংদী থেকে ট্রেনের পেছনের বগিতে উঠেন। ট্রেনে উঠে তিনি জানালার পাশের  সিটে বসতে চাইলে সিটে থাকা মঞ্জুর নামে আরেক যাত্রী তাকে বাধা দেয়। তিনি হার্টের অসুস্থ রোগী বলে জানালেও মঞ্জুর কথা শোনেননি। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সিটে বসা মঞ্জুরকে জানালার পাশ থেকে সরিয়ে দিতে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঝুমুর বাউল উঠে দাঁড়িয়ে ধাক্কা কেন মারলে সে কথা জানতে চাইলে মঞ্জুর ক্ষেপে গিয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে ট্রেন থেকে নামিয়ে দিলে রেলওয়ে স্টেশনে উপস্থিত লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকাশ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে স্টেশনে আমরা একজনকে ট্রেন থেকে ধরে নামাতে দেখি। তার অবস্থা খারাপ দেখে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেনবা প্রত্যুত কুমল বলেন, আজকে সে বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিল, আর বাড়ি ফিরল লাশ হয়ে। আমার অসুস্থ ছেলে ট্রেনে মারধর করে মেরে ফেলল। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুসা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আসামিকে রেলওয়ে পুলিশ আটক করেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ঝুমুর বাউল হার্টের রোগী ছিলেন। বুকে কিল-ঘুষি লাগায় হয়তো তার মৃত্যু হয়েছে। আমরা সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মঞ্জুর আহমেদকে কমলাপুর থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page