২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক পটিয়ায় বিদ্যুৎস্পৃর্ষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু। টেকনাফে আলুর বস্তায় মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক ৩ রোহিঙ্গা গ্রেপ্তার চাটখিলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ ভরি স্বর্ণ-নগদ টাকা ও জমির দলিল লুট চাটখিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; পাল্টাপাল্টি অভিযোগ
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কিশোরীকে তার বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের ক্যাম্প-২৭-এর জাদিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরী তাসমিন আরা (১৭) ক্যাম্প-২৭-এর বি/৭ ব্লকের বাসিন্দা। অন্যদিকে, স্থানীয় বাঙালি যুবক মোস্তাফিজের (২২) বাড়িও একই এলাকায়।১৬ এপিবিএন সূত্রে জানা যায়, তাসমিন আরার সঙ্গে মোস্তাফিজের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। রোববার ভোরে মোস্তাফিজ ও তাঁর এক বন্ধুর সহযোগিতায় বিয়ের উদ্দেশ্যে ওই কিশোরীকে স্থানীয় এক আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়।বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা ক্যাম্প-২৭-এর জাদিমুড়া সিআইসি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়।অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নির্দেশনায় উপপরিদর্শক (নিঃ) নিপুন মজমুদারের নেতৃত্বে নারী পুলিশ সদস্যসহ এপিবিএনের একটি দল অভিযান পরিচালনা করে। পরে ক্যাম্পের বি/৩ ব্লকের একটি স্থানীয় বাঙালি বসতঘর থেকে তাসমিন আরাকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।এপিবিএন সূত্র জানায়, কিশোরীর পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী নন বলে জানান। পরে রোববার রাত ৯টা ৪০ মিনিটে তাসমিন আরাকে তাঁর বড় ভাই নুরুল আমিনের জিম্মায় হস্তান্তর করা হয়।এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page