১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> কক্সবাজারের টেকনাফের হ্নীলার দুর্গম পাহাড়ে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) ও টেকনাফ থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে যৌথ অভিযানের মাধ্যমে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অপহৃতরা ফেনী ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।উদ্ধারকৃতরা হলেন-ফেনীর দাগনভূঞার এমাম হোসেন জিসান (২৩), ফেনী পৌরসভার তহিদুল ইসলাম তামিম (১৯), একই এলাকার মো. এমাম হোসেন (১৮) এবং হবিগঞ্জের বাহুবলের সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ফেনী থেকে কক্সবাজারের টেকনাফে এসে নিখোঁজ হন এমাম হোসেন জিসান ও তহিদুল ইসলাম তামিম। পরিবারের পক্ষ থেকে ২৮ জুন ফেনীর দাগনভূঞা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) আধুনিক প্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান শনাক্ত করে।আজ ৩০ জুন দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ও টেকনাফ থানা পুলিশ হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়ার গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা দুর্গম জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে পাহাড়ি আস্তানায় তল্লাশি চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই চার তরুণকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত তরুণদের বরাতে র‌্যাব জানায়, অপহরণকারীরা তাদের জিম্মি করে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা না পেয়ে তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। সময়মতো অভিযান না চালালে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল বলে জানায় উদ্ধার হওয়া তরুণরা।র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃতদের প্রাথমিক পরিচর্যার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী চক্রের মূল হোতা ও সদস্যদের আইনের আওতায় আনতে পাহাড়ে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page