৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় অনন্ত সরকার নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যুনাল আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এই আদেশ দেন। ধর্ষক অনন্ত সরকার শহরের চাকলাপাড়ার দিলু সরকারের ছেলে। মামলার এজাহার ও রায়ের উদ্বৃতি দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বজলুর রহমান জানান, ২০১৪ সালের ৮ মে চাকলাপাড়ার কৃষ্ণপদ হালদারের ১০ বছর বয়সী শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অনন্ত সরকার স্থানীয় একটি কোচিং সেন্টারে নিয়ে ধর্ষণ করে। আসামী রাজনৈতিক দলের প্রভাবশালী কর্ম হওয়ায় ধর্ষিতার পরিবার মামলা করতে অপরাগত প্রকাশ করলে ঝিনাইদাহ সদর থানার এসআই উজ্জ্বল মৈত্র বাদি হয়ে মামলা করেন। পিপি অ্যাডভোকেট বজলুর রহমান আরো জানান, মামলা চলাকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাক্ষি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হুকমী ধমকি দিতে থাকে অনন্ত সরকার। ক্রমাগত হুমকি দিয়েও বাদি ও সাক্ষীদের ম্যানেজ করতে না পেরে আসামী অনন্ত সরকার গোপনে পাশ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমান। এদিকে আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীর অনুপস্থিতিতে বৃহস্পতিবার অনন্ত সরকারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। অন্যদিকে ভয়ভীতির উর্ধ্বে থেকে শক্ত ভাবে ধর্ষণ মামলা পরিচালানার জন্য আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান পিপি অ্যাডভোকেট বজলুর রহমানকে ধন্যবাদ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা
মোরেলগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের জাতীয়করণের দাবি
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
শরীয়তপুরে তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়: ফোন করে হুমকি দিলেন বিএনপি নেতা
ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

You cannot copy content of this page