২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন, দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জোড়া লাগা পেটের যমজ শিশুর জন্ম, চিকিৎসা নিয়ে বিপাকে পরিবার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।

বিয়ের নয় মাসের মাথায় জোড়া লাগা পেটের যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন আফরোজা সুলতানা মেঘলা নামের এক প্রসূতি।শুক্রবার সরজমিনে গিয়ে স্থানীয় ও পরিবারের থেকে জানতে পারি গত ২৬ জানুয়ারি (শুক্রবার) ভোর ৪ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছোট অস্ত্রপাচারের মাধ্যমে তাদের জন্ম হয়। বাচ্চা দুটির নাম রাখা হয়েছে মায়মুনা আর মরিয়ম।প্রসুতী আফরোজা সুলতানা মেঘলা নোয়াখালীর চাটখিল উপজেলায় বদলকোট ইউনিয়নের উত্তর বদলকোট দরগাহ বাড়ির মাহবুব আলমের মেয়ে। মেঘলার স্বামী শাহানুর ইসলাম মুন্সিগঞ্জের ভাটারচরে একটি কাপড়ের মিলে দিনমজুরের কাজ করেন।মেঘলার মা ফাতেমা আক্তার বলেন, ‘১০ মাস আগে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাহানুর ইসলামের সাথে তার মেয়ে মেঘলার বিয়ে হয়। শাহানুর-মেঘলা দম্পতির প্রথম সন্তান মায়মুনা-মরিয়ম।মেঘলা গর্ভবতী হওয়ার ৮ মাসের মাথায় আলট্রাসনোগ্রামের মাধ্যমে যমজ শিশুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে তাদের শারিরীক অবস্থা তথা জোড়া লাগার বিষয়টি জানা যায়নি। গত ২৬ জানুয়ারি ভোরে মেঘলার প্রসব ব্যাথা উঠলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট অস্ত্রোপাচারের মাধ্যমে শিশু মায়মুনা-মরিয়মের জন্ম হয়। বর্তমানে তারা আউটডোরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। চিকিৎসকরা বাচ্চা দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।শিশু মায়মুনা-মরিয়মের বাবা শাহানুর ইসলাম বলেন, আমি নিজে একজন দিনমজুর। একটি কাপড়ের মিলে কাজ করি। আর্থিক অবস্থা ভালো না। এ অবস্থায় চিকিৎসক বাচ্চাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সক্ষমতা না থাকায় তা সম্ভব হয়নি। এ অবস্থায় সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।মায়মুনা-মরিয়মের মা আফরোজা সুলতানা মেঘলা বলেন, ‘বিয়ের পর যখন জানতে পারলাম আমার গর্ভে সন্তান এসেছে তখন অনেক আনন্দিত ছিলাম। সন্তান জন্মের পর এ অবস্থা দেখে আমরা সবাই চিন্তিত। আমার সন্তানদের সুচিকিৎসা চাই। আমাদের আর্থিক সক্ষমতা নেই। ঢাকা নিয়ে চিকিৎসা চালানো আমাদের পক্ষে অসম্ভব। সরকারি সহায়তায় আমার সন্তানদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাই।’২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ সাইফুদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে যমজ দুই শিশুর পেট একসঙ্গে লাগা বলে মনে হচ্ছে। তবে তারা পৃথকভাবে শ্বাস নিচ্ছেন। বর্তমানে বাংলাদেশেই এটার উন্নত চিকিৎসা রয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।’হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হেলাল উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে আসার পর সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ সাইফুদ্দিন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল শিশু দুটিকে দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো প্রয়োজন। হাসপাতালের পক্ষ থেকে শিশু দু’টি পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

You cannot copy content of this page