১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুর হরিপুরে পাখির মাংশ বিক্রির খবরে বিভিন্ন হোটেলে অভিযান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি সিলেট

জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারে পাখির মাংশ রান্না করে বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে এই সংবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মিথ্যা তথ্য দিয়ে হাঁসের মাংশ পাখি বলে বিক্রির প্রমাণ পাওয়া যাওয়ার অভিযোগে একটি হোটেল সহ অব্যবস্হাপনা থাকার প্রমাণসরূপ বেশ কয়েকটি হোটেলকে জরিমানা করা হয়।শনিবার (৩০শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিন ঘটিকার সময় হরিপুর বাজারে তারুমিয়াহাটিতে এ অভিযান পরিচালিত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের নেতৃত্বে এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমান সহ পুলিশের টিম।এসময় সোনার বাংলা রেষ্টুরেন্ট নামে একটি হোটেলে ক্রেতাদের নিকট হাঁসের মাংশ ঘুঘু পাখির মাংশ বলে বিক্রির প্রমাণ পাওয়ায় এবং হোটেলে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া তারুমিয়া,শাহপরাণ,চাচী হোটেল, নিউ উজান-ভাটি সহ বেশ কয়েকটি হোটেলে লাইসেন্স নবায়ন না থাকা ও খাবারের মূল্য তালিকা না পাওয়ায় বিভিন্ন অংকে জরিমানা আদায় করা হয়েছে।এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, এর আগেও পাখি বিক্রির অভিযোগে বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান করা হয়েছিলো। বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের নিকট হাঁস,রাজহাস রান্না করে পাখির নাম করে বিক্রির অভিযোগ প্রায় শুনা যায়। ভবিষ্যতে এধরণের কোন অভিযোগ পুনরায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।এসময় বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে চলতি সপ্তাহের মধ্যে সকল হোটেল রেস্তোরাঁয় লাইসেন্স নবায়ন ও খবারের মূল্যতালিকা প্রদর্শন ও ক্রেতাদের সাথে প্রতারণা করে খাবার বিক্রি না করতে কঠোর নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page