১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুর প্রেসক্লাবের নতুন কমিটি’র দায়িত্ব গ্রহন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট

জৈন্তাপুর প্রেসক্লাবের নতুন কমিটি (২০২৩-২০২৫ সেশন) দুই বছরের জন্য দায়িত্ব গ্রহন করেছেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান।২৫ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় নবনির্বাচিত কমিটি’র নিকট দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ তিনি নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে প্রেসক্লাবের যাবতীয় কাগজপত্র হস্থান্তর করেন।

পরে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সাধারণ সম্পাদক শাহজাহান কবির খানের পরিচালনায় বিস্তারিত আলাপ-আলোচনা করে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট জৈন্তাপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নূরুল ইসলাম (দৈনিক সিলেটের ডাক), সহ-সভাপতি সেলিম আহমদ (দৈনিক দেশেরপত্র), সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান ( দৈনিক সিলেটের দিনকাল ও অনলাইন জৈন্তা এক্সপেস), সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে (দৈনিক সিলেট বাণী), অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ ( দৈনিক সবুজ সিলেট ও নিউ এ্যাজ ), প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মো: দুলাল হোসেন রাজু (দৈনিক প্রতিদিনের সংবাদ), নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক শাহেদ আহমদ (দৈনিক সমকাল), আবুল হোসেন মো: হানিফ (দৈনিক ইত্তেফাক), নাজমুল ইসলাম (দৈনিক কালবেলা ও একাত্তরের কথা )।সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য শোয়েব উদ্দিন (দৈনিক শ্যামল সিলেট), সালমান শাহ ( চ্যানেল এস ও দৈনিক তৃতীয় মাত্রা।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, দৈনিক আলেকিত সিলেটের প্রতিনিধি মো: সাজ উদ্দিন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ-কে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বলেন,জৈন্তাপুর প্রেসক্লাব হবে একটি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার সার্বজনীন স্মারক প্রতিষ্ঠান। জৈন্তাপুর উপজেলার উন্নয়ন সহ যে কোন ঘটনার সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে তিনি জৈন্তাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান।তিনি আরো বলেন,আমরা সকলে মিলে জৈন্তাপুরের সাংবাদিকতার উন্নয়ন ও বিকাশ, এলাকার সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন কাজ করার আহবান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page