১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের নিকট জেলা প্রশাসকের আর্থিক সহায়তা বিতরণ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট>>

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট তামাবিল মহাসড়কে দরবস্ত শ্রিখেল পল্লীবিদ্যুৎ সমিতি সংলগ্ন স্হানে গত ৭ ই জুলাই রাত ১০ ঘটিকার সময় বাস ইজিবাইকের উপর চাপায় পড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ৫ জন ব্যাক্তির পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দূর্ঘটনার পরেরদিন সিলেট জেলা প্রশাসক মো মজিবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পাঁচ পরিবারের সদস্যদের দাফন কাফন ও আনুষাঙ্গিক খরচ বাবদ জনপ্রতি ২০০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।এরই ধারাবাহিকতায় ১১ ই জুলাই( মঙ্গলবার) বিকেল ৪ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম তার নিজ কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পাঁচ পরিবারের সদস্যদের হাতে ২০০০০টাকা করে জনপ্রতি মোট এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় নিহত পরিবারের সদস্যদের পাশাপাশি ৪ নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সেদিনের মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ইজিবাইকের পাঁচ যাত্রী হলেন,বড়খলা গ্রামের মো মোশদ আলি(৫০),শ্রীখেল গ্রামের হাজী নূরউদ্দিন (৫৫),বারগাতি গ্রামের আব্দুল লতিব(৫০),ফরফরা গ্রামের কামাল আহমদ (২৫) ও দিঘিরপাড়ের আবদুল মতিন(৪৫)। পরেরদিন ৮ ই জুলাই বেলা ১১ ঘটিকায় দরবস্ত শাহী ঈদ গাঁ মাঠে হাজার হাজার মুসল্লীদের অংশগ্রহণে চারজনের জানাযা এবং বিকেলে দরবস্ত বাজার মসজিদে আবদুল মতিনের জানাযা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page