১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।

আজ ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে এই দিনটি। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস -২৩ উপলক্ষে আলোচনা সভা,শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।বৃহস্পতিবার (৫ই অক্টোবর) বেলা এগারো ঘটিকায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে আল বশিরুল ইসলাম বলেন, আমি একটা সময় ছাত্র ছিলাম।সকল সম্মানিত শিক্ষকদের প্রতি আমি সর্বদা সম্মান জানাই। কারণ পিতামাতার পরই একটি মানুষের জীবন বিকাশের মূখ্য ভূমিকা পালন করেন শিক্ষকরা। একজন ছাত্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হলে তার এই প্রতিষ্ঠার পিছনে ছাত্র জীবনের শিক্ষকদের অবদান সর্বোচ্চ। তাই আজকের প্রজন্ম পূর্বসূরীদের মত শিক্ষকদের সর্বদা সম্মান করে যাওয়ার আহবান জানান তিনি।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন , অভিভাবক সদস্য মাসুক আহমেদ, সহোকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক মো নজিরউদ্দিন ও তোফাজ্জল ইসলাম, তপন কান্তি দেব,কবির আহমেদ চৌধুরী, শ্রাবনী দাস সুইটি,সিদ্দিক হায়দার,প্রবন কুমার দাস,তোহা মিয়া,সাইফুল আলম রেজাউল করিম ও সুমন চন্দ্র ঘোষ।অনুষ্ঠানে প্রাক্তন দুইজন শিক্ষকের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এরপর স্কুলের গার্লস গাইড টিম ও ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর আগে সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস -২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page