১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল সেট আটক করেছে পুলিশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অবৈধ এই পন্যগুলো পাচারের কাজে ব্যবহারিত একটি কার সহ একজনকে আটক করা হয়েছে।পুলিশের দেয়া তথ্য মতে, ১৩ই সেপ্টেম্বর (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অন্তর্গত সিলেট তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। সকাল আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় ভারতীয় মোবাইলের চালান বহনকারী গাড়ীটি (সিলেট-খ ১১-০২৯৬) জৈন্তাপুর উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে সিলেট অভিমুখে কাটাগাঙ নামক স্হানে ট্রাফিক পুলিশ ও মডেল থানা পুলিশের অভিযানে আটক করা হয়।খবর পেয়ে দ্রূত ঘটনাস্থলে ছূটে আসেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। এরপর গাড়ীতে থাকা পন্য সহ ইউসুফ আলি(৪০) নামক এক ব্যাক্তিকে আটক করা হয়। আটক ইউসুফ আলি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন আটককৃত গাড়ীটি সহ আসমীকে থানা নিয়ে আসা হয়। পরে তিনি সহ এএসপি (কানাইঘাট সার্কেল) ও ওসি তদন্তের উপস্থিতিতে চারটি কার্টন হতে সুকৌশলে প্যাকিং করে রাখা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের নতুন ও ব্যবহারিত ২৯৭টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সিলেট সিটি সহ বিভিন্ন মোবাইল শপে বিক্রির জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। উক্তো ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন। তিনি আরো বলেন জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালান বন্ধে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এই বিষয়ে এএসপি (কানাইঘাট সার্কেল) অলক শর্মা বলেন, সিলেট জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশনা মোতাবেক মাদক, চোরাচালান, অবৈধ ভারতীয় পন্য সহ সংশ্লিষ্ট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান পরিচালিত হয়ে আসছে এবং সকলের সহোযোগিতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page