২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

জৈন্তাপুরে বাবার বাড়ী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরে বাবার বাড়ী থেকে শিউলি আক্তার (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।নিহত শিউলি আক্তার উপজেলা ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ২ নং লক্ষিপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোহন মিয়ার মেয়ে।তার স্বামি মো কলিমউল্লাহ্।সে পেশার একজন ট্রাক চালক।তাদের বাড়ী সিলেট নগরীর রায়নগর দপ্তরিপাড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়,নিহত শিউলি আক্তার (৪০) শনিবার (২৮শে সেপ্টেম্বর) প্রতিদিনের মত সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বাবার বাড়ীতে পরিবারের সকলের সাথে থেকে এক পর্যায়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেন।এ সময় দুপুর ১২:০০ ঘটিকায় তার ভাইজি দরজায় ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়া গেলে স্হানীয় ইউপি সদস্যদের মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়া হয়।খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে সিলিং ফ্যানের সাথে সাদা একটি ওড়না গলায় প্যাচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,শিউলি কলিউল্লাহ্’র দম্পতির একমাত্র ১৭ বয়সী মেয়ে তানিয়া আক্তার সূচনা (১৭) গত ৪১ দিন পূর্বে নিজ বাড়িতে আত্মহত্যা করে।মেয়ের আত্মহত্যার পর স্বামী কলিমউল্ল্যাহ্ তার স্ত্রী শিউলি আক্তারকে আসবাবপত্র সহ বাবার বাড়ী জৈন্তাপুরে পাঠায়ে দেন।গতকাল শুক্রবার তাদের মেয়ের মৃত্যুর ৪০ দিন অতিবাহিত হয়েছে। এদিকে বাবার বাড়ীতে অবস্থান কালীন সময়ে স্বামীর সাথে শিউলির কোন যোগাযোগ ছিল না বলে পারিবারিক সূত্রে জানা যায়।এ দিকে নিহত শিউলির ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামাল।তিনি জানান নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page