১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে অবৈধ বালু পাথর জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরে পৃথক দুইটি অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলনকৃত বালু ও পাথর জব্দ করা হয়েছে।ওদিন সারী নদীর তীরে লালাখাল এলাকায় ও ৪ নং বাংলা বাজার ঘাটে অভিযান চালায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার ( ২৬শে সেপ্টেম্বর) দূপুর ২:০০ ঘটিকায় সারী নদীর তীরবর্তী সারী-৩ এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় উচ্চ আদালত কর্তৃক বালু উত্তোলনের নিষেধাজ্ঞা অমান্য করে লালাখাল রিভারকুইন রেষ্টুরেন্ট সংলগ্নঘাটে বালু উত্তোলন করার প্রমান পায় প্রশাসন। এ সময় নদীর পাড়ে স্তুপ করে রাখা ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়।এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক এ এম এম আশরাফুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও স্হানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ,চারিকাঠা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম ও সারী বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলি উপস্থিত ছিলেন।এর আগে বেলা ১২:০০ ঘটিকায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলা বাজার এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।এ সময় অবৈধভাবে রাংপানি নদী থেকে বালু উত্তোলন কাজে ব্যবহারের অভিযোগে একটি ফেলুডার জব্দ করা হয়।nপাশাপাশি নদীর তীরবর্তী এলাকা থেকে এক হাজার ঘনফুট বালু ও ২০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।এ সময় প্রশাসন ও পুলিশের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন,সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম সহ অন্যান্যরা।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন,সিলেট জেলার মান্যবার জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার অবৈধ বালু পাথরের উপর অভিযান পরিচালিত হয়েছে।পরবর্তীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page