১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে পৃথক পৃথক অভিযানে ভারতীয় মহিষ, চিনি ও স্পোর্টস বুট আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।

জৈন্তাপুর মডেল থানার পৃথক পৃথক অভিযানে একই দিনে ছয়টি ভারতীয় মহিষ, তিনশ জোড়া স্পোর্টস বুট ও পনেরো বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় রবিবার ( ৮ই অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তিনটি পৃথক অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।এই দিন সকাল ৬ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল বাজার পয়েন্টে আবদুল মতিনের দোকানের সামনে থেকে পনের বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ।এর ঘন্টা খানেকের ব্যবধানে অপর এক অভিযানে থানার উপ- পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত বাউরভাগ দক্ষিণ থেকে তিনশ জোড়া স্পোর্টস বুট উদ্ধার করে পুলিশ।একইদিন দূপুর সাড়ে বারো ঘটিকার সময় জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আশ্রয়ণ গ্রামে থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের টিম স্হানীয় সায়েদ আলির (৫০) ঘর থেকে ছয়টি ভারতীয় মহিষ আটক করে। রাতে পাচারের উদ্দেশ্যে কৌশল ঘরের বারান্দায় শাড়ী কাপড় দিয়ে গ্রীলে ঘিরে রাখা হয়েছিলো মহিষগুলো।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, সিলেট জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রবিবারের পৃথক পৃথক অভিযানে ঘটনায় পুলিশ চোরাকারবারে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে চোরাইপন্য জব্দ পূর্বক বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে এবং তা তদন্তাধীন। তিনি আরো বলেন জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযানে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page