৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে দূর্গোম জনপদের ছাত্রী তাসমিনের স্কুটি চালিয়ে স্কুলে আসা যাওয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত দূর্গোম এলাকায় অবস্হিত একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চারিকাঠা উচ্চ বিদ্যালয়।এই প্রতিষ্ঠানের দশম শ্রেনীর ছাত্রী তাসমিন বেগম স্কুলে যাতায়াতে জন্য স্কুটি বাইক চালিয়ে আসাযাওয়া করেন। ভারতীয় সীমান্তঘেষা চারিকাঠা ইউনিয়ন পাহাড়টিলা, চা বাগান ও সংরক্ষিত বনাঞ্চল নিয়ে গঠিত।প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভুমিখ্যাত লালাখাল ও সারী নদী এই ইউনিয়নের কোল ঘেষে বয়ে চলেছে। এমনই একটি ইউনিয়নের পাহাড় সমতল যৌথ প্রকৃতিতে যাতায়াত ব্যবস্হা কিছুটা দূর্বল। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারিকাঠা ইউনিয়নে জনসংখ্যাও সবচেয়ে কম। প্রায় ১৭ হাজারের মত ভোটার অধ্যুষিত এই ইউনিয়নে কোন কলেজ নেই। আছে একমাত্র একটি মাধ্যমিক স্কুল।১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই চারিকাঠা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের প্রায় ৭৫% ছাত্রছাত্রীদের লেখাপড়ার একমাত্র কেন্দ্র। কিন্তু প্রতিদিন কয়েক কিলোমিটার পায়ে হেঁটে জীবন সংগ্রাম করে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হয়।কিন্তু এই সংগ্রামের মধ্যেই জলন্ত এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে তাসমিন বেগমের স্কুটি বাইকে চড়ে স্কুলে আসা যাওয়া।দশম শ্রেনীর ছাত্রী তাসনিম বেগম ইউনিয়নের পূর্ব নয়াখেল গ্রামের শফিকুর রহমানের মেয়ে। তাসমিন জানায় প্রতিদিন সে স্কুটিতে করে স্কুলে যাতায়াত করে। এর পূর্বে সে স্কুল থেকে চার কিলোমিটার দূরে তার বাড়ী থেকে আসা যাওয়ায় প্রায় আট কিলোমিটার পায়ে হেঁটে যাতায়াত করতো। লেখাপড়া শিখে বড় হয়ে তার ডাক্তার হওয়ার স্বপ্ন।চারিকাঠা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান বলেন, গত এক বছর ধরে তাসমিন স্কুটি চালিয়ে স্কুলে আসা যাওয়া করে। আমাদের দেশে নারীরা সর্বক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে।এ দেশে শিক্ষা ও পাশের হার এমনকি পরীক্ষার রেজাল্টেও জিপিএ- ৫ প্রাপ্তির সংখ্যায় মেয়েরাই বেশী। তিনি জানান দূর্গোম এলাকা হওয়ায় ছেলেরা বাইসাইকেল ব্যবহার করলেও অনেক মেয়েদের পরিবার সামাজিক দৃষ্টিকোণ থেকে মেয়েদের সাইকেল ব্যবহার করতে দেয় না।যার কারণে মাইলের পর মাইল হেঁটে সংগ্রাম করে তাদের শিক্ষা গ্রহন করতে হয়। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম হলো তাসমিন৷ তাসমিনকে দেখে বুঝা যায় যে পরিবর্তনের হাওয়া লাগছে এই এলাকায়। এটা তাসমিনের পরিবারের একটা সাহসী পদক্ষেপ। তিনি বলেন সকল মেয়েদের অভিভাবকদের তাসমিনকে অনুসরণ করা উচিৎ।চারিকাঠা ইউনিয়নের বাসিন্দা ও সিলেট জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, চারিকাঠা ইউনিয়নের জনপদ অন্যান্য ইউনিয়নের তুলনায় যাতায়াত কিছুটা দূর্গোম। ইউনিয়নের একমাত্র মাধ্যমিক প্রতিষ্ঠান চারিকাঠা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম যেমন, বাউরভাগ উত্তর, গঙ্গারজুম, লালাখাল গ্রান্ড, ইয়াং রাজা টিলা,পূর্ব বালিদারা,ভিত্রিখেল উত্তর, ভিত্রিখেল পূর্ব,বাঘছড়া এসব গ্রাম থেকে প্রায় সাতশতাধিক শিক্ষার্থীরা প্রতিদিন পায়ে হেঁটে যাতায়াত করে।কোন কোন গ্রাম থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত শিক্ষার্থীদের হেঁটে আসা যাওয়া করতে হয়।তিনি বলেন তাসমিন আমার গ্রামের মেয়ে। একজন কৃষক পরিবারের মেয়ে হয়ে স্কুটি চালিয়ে স্কুলের আসা যাওয়া বর্তমান সময়ে একটি সাহসী পদক্ষেপ। তিনি বলেন সকল পরিবারের মেয়েদের অভিভাবকদের দূর্গোম এলাকা যাতায়াতের জন্য অন্তত বাইসাইকেল চালানোর জন্য অনুপ্রাণিত হওয়া উচিৎ।কারণ বর্তমান সময়ে মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। নারীদের শিক্ষিত ও দেশের কাজে লাগাতে বর্তমান সরকার বদ্ধপরিকর।তিনি আরো বলেন, চারিকাঠা ইউনিয়নের এই স্কুলের শিক্ষার্থীদের একটা অংশ চা শ্রমিকদের সন্তান। কিন্তু যাতায়াতের জন্য বাইসাইকেল কিনার সার্মথ্য তাদের নেই। সরকারের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রায়ই দেখা যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করতে।কিন্তু চারিকাঠা ইউনিয়নের চা শ্রমিকদের কন্যাসন্তানদের এখন পর্যন্ত এই সুবিধার আওতায় আনা সম্ভব হয় নি। তিনি বর্তমান সরকার ও সমাজসেবা অধিদপ্তরের নিকট চারিকাঠা ইউনিয়নের নারী শিক্ষার অগ্রগতিতে তাসমিনের মত স্কুলে যাতায়াতের সুবিধার্থে গরীব ছাত্রীদের মাঝে সরকারি অনুদানে বাইসাইকেল বিতরণ করার অনুরোধ জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page