২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীরা অসাধারণ ভূমিকা রেখেছে: ধর্ম উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের ছাত্রসমাজসহ আপামর জনসাধারণ অংশ নিয়েছে।সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছে,জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।ধর্ম উপদেষ্টা বলেন,‘আমাদের গণমাধ্যমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে,সেভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়নি।’তিনি গণমাধ্যমগুলোকে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানান।আহত শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে ধর্ম উপদেষ্টা বলেন,এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে।সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিরা আহতদের পাশে এসে দাড়িয়েছেন।আহতদের চিকিৎসা জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া,যে সব শিক্ষার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে অব্যাহতি দেয়ার উদ্যোগ নেয়া হবে।দুপুরে বায়তুশ শরফ কমপ্লেক্সে পৌঁছালে বায়তুশ শরফের রাহবার আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান।সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে স্বচ্ছ, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ঘোষণা করেন।এছাড়া, হজব্রত পালনের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সম্ভাব্য সব উদ্যোগ নেয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা।এর আগে সকালে উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন।এসময় তিনি ফাউন্ডেশনের সার্বিক বিষয়ে অবহিত হন এবং ইসলামিক ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার আশাবাদ প্রকাশ করেন।

সূত্র: জুম বাংলা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page