১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জুলাই গণঅভ্যূত্থান শহীদ সাগরের মাকে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাভী উপহার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা)>>>
দেবীদ্বারে জুলাই গণঅভ্যূত্থানে তরকারী বিক্রেতা শহীদ সাগরের মায়ের হাতে ৫ মাসের গর্ভবতী একটি গাভী তুলে দিলেন উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১ নং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের শহীদ সাগরের মা’ মোসাম্মৎ বিউটি আক্তার’র হাতে ওই গাভী তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
উল্লেখ্য জুলাই ছাত্র- জনতার গণঅভ্যূত্থানে ঢাকা মীরপুর ১০ নম্বরে ভ্যানে তরকারী বিক্রেতা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পেটুয়া বাহিন হাতে গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ক্যান্সারে আক্রান্ত পিতার একমাত্র পুত্র সন্তান শহীদ সাগর(১৮),তার বাবা- মায়ের সাথে ছোট বেলা থেকেই মীরপুর ১-এ ভাড়া বাসায় বসবাস করতেন।তার বাবা বাবুর্চি মো. হানিফ মোল্লা স্থানীয় একটি হোটেলে বাবুর্চির চাকরি করতেন।তিনি একসময় ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে বাবুর্চির কাজ ছেড়ে দেন।পরে ওই হোটেলে মেসিয়ারের কাজ শুরু করেন।পিতার অসুস্থ্যতায় অভাবের টানপোড়নের সংসারে সাগর সংসার হাল ধরেন সাগর।জুলাই ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সাগর শহীদ হওয়ার পর সাগরের মা তার দুই বোনকে নিয়ে দেশের বাড়িতে চলে আসেন।
জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা উত্তর জেলা সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম বলেন,সাগর ভ্যানে করে করে তরিতরকারী বিক্রি করতেন।তার দুই বোন বৃষ্টি আক্তার(২০) ও আফরুজা আক্তার মিম(১৫) লেখা পড়া করতেন।অভাবের কারনে বৃষ্টি আক্তার এসএসসি পাশ করার পর লেখাপড়া বন্ধ হয়ে যায়। অর্থ সংকটে তার বিয়েটাও সম্পন্ন করতে পারেনি পরিবারটি। আফরুজা আক্তার মিমকে এবার বড়শালঘর ইউএমই উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি করানো হয়।সাগরের মা’ মোসঃ বিউটি আক্তার জানান,সংসারের ভরনপোষনে এখনো ক্যান্সারে আক্রান্ত আমার স্বামী মীরপুর হোটেলের মেসিয়ারের কাজ করছেন।গত সেপ্টেম্ব মাসের মাঝামাঝি সময়ে চট্রগ্রাম বিভাগের ডিআইজি আহসান হাবিব পলাশ’র আহবানে কুমিল্লা জেলা পুলিশ সুপারের হল রোমে জুলাই আগস্ট হত্যাকান্ডে শহীদদের পরিবারের সাথে আয়োজিত এক মত বিনীময় সভায়, শহীদ পরিবারের খোঁজ খবর নেন এবং সে ক্ষেত্রে আর্থিক অনটন দূর করতে কার কি প্রয়োজন,জানতে চান।আমি ডিআইজি সাহেবের কাছে একটি গাভী চেয়েছিলাম,ডিআইজি আহসান হাবিব পলাশ আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করতে বললে আমি আবেদন করি।গত রাতে ৫ মাসের গর্ভবতী ওই গাভীটি আমাকে দেন।এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শহীদ সাগরের মা’কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৫ মাসের গর্ভবতী একটি গাভী উপহার দিয়েছি। যেহেতু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেন শহীদ সাগরের পিতা মো. হানিফ মোল্লা,তিনি ক্যান্সারে আক্রান্ত তাই এ অসহায় পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করা হল।ভবিষ্যতে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শহীদ পরিবারগুলোর মধ্য এ ধরনের থেকে অসহায় কোন পরিবার আবেদন করেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতার চেষ্টা করব।ছবির ক্যাপশনঃ ১-২) ৩) দেবীদ্বারে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে তরকারী বিক্রেতা শহীদ সাগরের মা’মোসাঃ বিউটি আক্তারের হাতে ৫ মাসের গর্ভবতী একটি গাভী তুলে দিলেন উপজেলা প্রশাসন।পাশে জুলাই ছাত্র-জনতার গনঅভ্যূত্থানে ১৯ আগস্ট ঢাকা মীরপুর ১০-এ গুলিতে নিহত তরকারী বিক্রেতা শহীদ সাগরের ফাইল ছবি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত
মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন

You cannot copy content of this page