১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‌্যালি ও গণসমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম >>> জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও গণসমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ডিএম একাডেমি ফুটবল মাঠ ও বোলদিটারির মোড় থেকে পৃথক কয়েকটি বিজয় র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে এসে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ইউনুস আলী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক,উপজেলা তাতী দলের সদস্য সচিব শাওন আহমেদ লেবু,জাতীয়তাবাদী সাইবার দলের উপজেলা সভাপতি মুতাসিম বিল্লাহ তানিম।সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল ।সভাপতির বক্তব্যে গোলাম রসুল রাজা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের দিন। আজ ৩৬ জুলাই শুধু গণঅভ্যুত্থান দিবস নয়, ফ্যাসিস্ট হাসিনা পলায়ন দিবস। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে একটি রাজনৈতিক দল আন্দোলনের পুরো কৃতিত্ব নিজেদের বলে প্রচারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার, গণতন্ত্র ও কল্যাণে কাজ করে যাওয়াই দলের অঙ্গীকার। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজনকে সভাপতি করার জন্য জামায়াত সুপারিশ করছে বলেও অভিযোগ তোলেন তিনি।প্রধান অতিথি বজলুর রশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অন্যান্য বক্তারাও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও চেতনা তুলে ধরতে হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার, সুশাসন এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা।সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাতী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page