১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, ৬ জন আটক চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

জাতিসংঘে দুটি মানচিত্র দেখালেন নেতানিয়াহু, কোনোটিতেই নেই ফিলিস্তিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় দুটি মানচিত্র দেখিয়েছেন।শুক্রবারের ওই ভাষণে দেখানো দুটো মানচিত্রের কোথাও ছিল না ফিলিস্তিন। এনডিটিভি জানায়, একটি মানচিত্রে সবুজ রং দিয়ে কিছু দেশকে ‘আশীর্বাদ’ এবং আরেকটি মানচিত্রে কিছু দেশকে কালো রং দিয়ে চিহ্নিত করে ‘অভিশাপ’ হিসেবে বর্ণনা করা হয়।দুই মানচিত্রে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট ছিল,তা হলো ফিলিস্তিনকে সম্পূর্ণ মুছে ফেলা।খবর বিডিনিউজের।নেতানিয়াহুর ডান হাতে থাকা মানচিত্রে কালো রঙে চিহ্নিত ‘অভিশপ্ত’ দেশ গুলো ছিল ইরান,ইরাক,সিরিয়া ও ইয়েমেন। যার মানে হচ্ছে এই দেশগুলো ইসরায়েলের জন্য হুমকি। আর বাঁ হাতে থাকা মানচিত্রে সবুজ রঙে চিত্রিত ‘আশীর্বাদ’ এর দেশগুলো ছিল মিসর, সৌদি আরব ও সুদান।এমনকি ভারতও।যার মানে হচ্ছে এই দেশগুলো ইসরায়েলের জন্য হুমকি নয়।জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু লেবানন, সিরিয়া ও ইয়েমেনে চলমান সহিংসতার জন্য ইরানকে দায়ী করেন।লেবাননের হিজবুল্লাহ,গাজার হামাস এবং ইয়েমেনের হুতিদেরকে ইরানের আর্থিক ও সামরিক সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন,এটি তাদের অস্থিতিশীলতা সৃষ্টিকারক প্রভাবের প্রমাণ।নেতানিয়াহু বলেন,ইসরায়েল মধ্যপ্রাচ্যজুড়ে ইরান সমর্থিত যোদ্ধাদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে নিজেকে রক্ষা করে চলেছে।ইরানকে হুঁশিয়ার করে তিনি বলেন,আপনারা যদি আমাদের ওপর হামলা চালান, তাহলে আমরাও আপনাদের ওপর হামলা চালাব।নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছিলেন,তখন কয়েকশ কূটনীতিক প্রতিবাদ জানিয়ে বাইরে বের হয়ে যান। নেতানিয়াহু বলেন,বিশেষ করে লেবানন ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ইরানের আগ্রাসনের জবাব। যতদিন হিজবুল্লাহ যুদ্ধের পথ বেছে নেবে,ততদিন ইসরায়েলের এই হুমকি দূর করা ছাড়া কোনও উপায় নেই।জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন,নেতানিয়াহুকে থামাতে হবে,কারণ তিনি গোটা অঞ্চলকে প্রকাশ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page