১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব নেতৃত্বের প্রশংসা ইউএই মন্ত্রীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক >>>সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাক জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব নেতৃত্বের প্রশংসা করেছেন।বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ইউএই’র পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠককালে ইউএই’র মন্ত্রী এই প্রশংসা করেন।আজ বিকেলে দুবাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ রাতে ঢাকায় পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।বৈঠকে পরিবেশমন্ত্রী চৌধুরী এবং মন্ত্রী আল দাহাক জলবায়ু পরিবর্তন মোকাবেলা, বন সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার লক্ষ্যে মূল্যবান মতামত এবং কৌশল বিনিময় করেন। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব কমাতে এবং পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে টেকসই পদ্ধতি এবং নীতি প্রয়োগের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।মন্ত্রী চৌধুরী প্যারিস চুক্তি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে উল্লিখিত পরিবেশগত লক্ষ্য অর্জনে বাংলাদেশের সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন।তিনি সামগ্রিক পরিবেশগত উদ্দেশ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি কপ২৮ থেকে উদ্ভূত ইউএই ঐকমত্য , বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন বলে জানান।মন্ত্রী আল দাহাক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এবং বিশ্ব অংশীদারদের সাথে সহযোগিতা করার সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি নবায়নযোগ্য শক্তি, সংরক্ষণ প্রয়াস এবং জলবায়ু স্থিতিস্থাপক কৌশলগুলিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ এবং বিনিয়োগ তুলে ধরেন।জ্ঞান বিনিময়, প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর পারস্পরিক সম্মতির মাধ্যমে সভা সমাপ্ত হয়। উভয় মন্ত্রীই পরিবেশ রক্ষায় উভয় দেশের যৌথ দায়িত্বের কথা স্বীকার করেন এবং আঞ্চলিক ও বিশ্বব্যাপী পরিবেশগত কৌশল ও কর্মকা- এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।আজ এর আগে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আলী আল সায়েঘের সাথে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।বৈঠকে উভয় মন্ত্রীই বাণিজ্য ও বিনিয়োগে নতুন করে গুরুত্বারোপের মাধ্যমে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অংশীদারিত্ব শক্তিশালী করতে সম্মত হন। ২০২৪ সাল বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্কের একটি শুভ বছর, কারণ এটি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি চিহ্নিত করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত
যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু
কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা
আজকের দিনের গুরুত্বপূর্ণ ৫ খবর: সরকারি বেতন বৃদ্ধি ও তারেক রহমানের ভারত সফর

You cannot copy content of this page