১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ পটিয়ায় আ,লীগ, যুবলীগের ৩জন গ্রেপ্তার। প্রকৃতির খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জনসাধারণের সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রেস বিজ্ঞপ্তি >>> অদ্য ৩১ আগস্ট ২০২৩ খ্রিঃ, বৃহস্পতিবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), চট্টগ্রামে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর আয়োজনে জেলা সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জেলা পর্যায়ের অবহিতকরণ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনির হোসেন চৌধুরী, যুগ্ম সচিব (প্রবিধি-১), অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, পরিবহন শ্রমিক, এনজিও কর্মী, ইমাম, পুরোহিত, তৃতীয় লিঙ্গ ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের সমাগম হয়। সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোপে চালুকৃত সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সর্ব সাধারণকে অবহিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মুখ্য আলোচক জনাব মনির হোসেন চৌধুরী, যুগ্ম সচিব (প্রবিধি-১),অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বলেন- ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের সুনির্দিষ্ট ঘোষণা প্রদান করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিম চালুর লক্ষ্যে মহান জাতীয় সংসদ কর্তৃক ৩১-জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ “সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩” পাশ করা হয়। তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বৎসর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বৎসর বয়স পর্যন্ত এবং ৫০ বৎসরের ঊর্ধ্বে বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। সর্বজনীন পেনশনের আওতায় মোট ০৪টি স্কিম রয়েছে।এগুলো হল: প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা। তিনি আরো বলেন, আপাতত সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ সর্বজনীন পেনশনের আওতা বহির্ভূত হবেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিগণ তাহাদের জন্য প্রযোজ্য স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে, স্কিমে অংশগ্রহণ করিবার পূর্বে সংশ্লিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সমর্পণ করিতে হইবে।তিনি এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রেজেন্টশেন সবার উদ্দেশ্যে প্রদর্শন করেন।প্রেজেন্টেশন উপস্থাপনের পর উপস্থিত সকলের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে তাৎক্ষণিক তাঁর সম্ভাব্য উত্তর প্রদান করেন ৷ প্রধান অতিথি জনাব মোঃ তোফায়েল ইসলাম,বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বলেন বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৭ (সতের) কোটি। আমাদের মোট জনসংখ্যার ৬২% কর্মক্ষম। ১৮ বছরের অধিক বয়স্ক জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা সম্ভব হলে তারা একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতাভুক্ত হবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থা কার্যকর হলে ধীরে ধীরে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পাবে এবং বয়স্ক জনসাধারণের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হবে।তাই তিনি এর অন্তর্ভূক্ত সকলকে পেনশন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদ্বুব্ধ করেন।
সভাপতি জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক, চট্টগ্রাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন- নিঃসন্দেহে এ ধরণের উদ্যোগ বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য আশীর্বাদ স্বরুপ। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।এ স্কিমে সকলকে অংশগ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহান উদ্যোগকে সফল ও বাস্তবায়ন করার অনুরোধ এবং উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page