১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণের আহ্বান স্বেচ্ছাসেবকদের এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেকেই মুরাস ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস এফসি জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ বিশ্বের মহাসাগরে তাপমাত্রার নতুন রেকর্ড: জুলাই মাসে ছাড়াল আগের সব সীমা ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ: জোট সরকারের অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা রাহুলের উন্নয়নকে ভোটের সঙ্গে না জড়ানোর আহ্বান জামায়াতের, মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া চাটখিলে চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার বিশ্বকাপে ভিসা না পাওয়া সোমালি রেফারি ওমরের নতুন ইতিহাস
আন্তর্জাতিক:
উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ বিশ্বের মহাসাগরে তাপমাত্রার নতুন রেকর্ড: জুলাই মাসে ছাড়াল আগের সব সীমা ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ: জোট সরকারের অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা রাহুলের ঝাড়খন্ডের শিক্ষার্থী বিক্ষোভকে পুঁজি করে সংসদে চাপে বিজেপি, পাল্টা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করছে ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের
     
             

জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

  

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘‘জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।’’

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে সবাই বর্তমানের চেয়ে ভালো থাকবে।’’

বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘‘বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার সেটি চায়। তবে দেশের নিজস্ব উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাদের বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে।’’

সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘সবার সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।’’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page