১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চুয়াডাঙ্গায় কিশোরকে হত্যার পর পাখিভ্যান ছিনতাই।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন,  জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>>চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুব পুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের রুবেল (১৪) নামের এক কিশোর কে পিটিয়ে হত্যা করে পাখি ভ্যান ছিনতাই করে একই গ্রামের সোহাগ (১৮)। বিষয় টি চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) জনাব মাহাব্বুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেল ৩ টার সময় ঘাতক সোহাগ ভ্যান চালক রুবেল কে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে সরোজগঞ্জ বাজারে যায়। সেখান থেকে আনুমানিক বিকাল ৫টার দিকে দশমাইল বাজারে যায় এবং খাওয়া দাওয়া করে সেখান থেকে রওনা দেয়। অবশেষে ঘাতক সোহাগ রুবেল কে খেজুর খাওয়ার কথা বলে শিবপুর মাঠের একটি মেহগনি বাগানের পাশে দাঁড়ায়। বাগানে খেজুর খেতে খেতে তারা বিভিন্ন ধরনের গল্প গুজব করে, সুযোগ বুঝে সোহাগ পাশেই লুকিয়ে রাখা লাঠি দিয়ে রুবেল এর মাথায় সজোরে আঘাত করে। রুবেল মাটিতে পড়ে গেলে তাকে আরোও আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।এবং গামছা ও লতা পাতা দিয়ে লাশটা ঢেকে রাখে। ভ্যান ছিনতাইয়ের পর ঝিনাইদহের ডাকবাংলায় বিক্রি করতে যায় সোহাগ। সেখানে লোকজনের সন্দেহ হলে পুলিশকে জানালে পুলিশ এসে সোহাগ কে গ্রেফতার করে। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে কিশোর রুবেলকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে সোহাগ। পরবর্তীতে আজ বুধবার  সকাল ৭টার সময়  চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমানের নেতৃত্বে পুলিশের ফোর্স গিয়ে শিবপুর মাঠ থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক ভাবে সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এবং অধিকতর ভাবে তদন্ত করা হচ্ছে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page