মোঃ সজিব উদ্দিন, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>>চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুব পুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের রুবেল (১৪) নামের এক কিশোর কে পিটিয়ে হত্যা করে পাখি ভ্যান ছিনতাই করে একই গ্রামের সোহাগ (১৮)। বিষয় টি চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) জনাব মাহাব্বুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেল ৩ টার সময় ঘাতক সোহাগ ভ্যান চালক রুবেল কে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে সরোজগঞ্জ বাজারে যায়। সেখান থেকে আনুমানিক বিকাল ৫টার দিকে দশমাইল বাজারে যায় এবং খাওয়া দাওয়া করে সেখান থেকে রওনা দেয়। অবশেষে ঘাতক সোহাগ রুবেল কে খেজুর খাওয়ার কথা বলে শিবপুর মাঠের একটি মেহগনি বাগানের পাশে দাঁড়ায়। বাগানে খেজুর খেতে খেতে তারা বিভিন্ন ধরনের গল্প গুজব করে, সুযোগ বুঝে সোহাগ পাশেই লুকিয়ে রাখা লাঠি দিয়ে রুবেল এর মাথায় সজোরে আঘাত করে। রুবেল মাটিতে পড়ে গেলে তাকে আরোও আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।এবং গামছা ও লতা পাতা দিয়ে লাশটা ঢেকে রাখে। ভ্যান ছিনতাইয়ের পর ঝিনাইদহের ডাকবাংলায় বিক্রি করতে যায় সোহাগ। সেখানে লোকজনের সন্দেহ হলে পুলিশকে জানালে পুলিশ এসে সোহাগ কে গ্রেফতার করে। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে কিশোর রুবেলকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে সোহাগ। পরবর্তীতে আজ বুধবার সকাল ৭টার সময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমানের নেতৃত্বে পুলিশের ফোর্স গিয়ে শিবপুর মাঠ থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক ভাবে সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এবং অধিকতর ভাবে তদন্ত করা হচ্ছে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা।