২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় আবারও একদল সশস্ত্র যুবকের মহড়া ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, কুখ্যাত ‘বোরহান বাহিনী’র সদস্যরা প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে এ তাণ্ডব চালায়। ঘটনার পর এক স্থানীয় যুবদল নেতাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘন ঘন এমন সহিংসতায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।চান্দগাঁও থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি কারখানার সামনে পাঁচজনের একটি সশস্ত্র দল অবস্থান নেয়। কারখানায় প্রবেশের চেষ্টা করার সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। গুলির শব্দে আশপাশের বিপণিবিতান ও কারখানার কর্মকর্তা-কর্মচারীরা হুড়োহুড়ি করে নিরাপদ আশ্রয়ে সরে যান। মুহূর্তের মধ্যে পুরো শিল্প এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।যুবদল নেতাকে মুঠোফোনে হুমকি প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গুলির ঘটনার কিছুক্ষণের মধ্যেই ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও এক যুবদল নেতাকে মুঠোফোনে কল দেওয়া হয়। ফোনে তাকে লক্ষ্য করে অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।এলাকাবাসীর দাবি, এই হামলার পেছনে স্থানীয়ভাবে চিহ্নিত ‘বোরহান বাহিনী’ জড়িত। দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় চাঁদাবাজি, ফ্যাক্টরি নিয়ন্ত্রণ এবং একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই চক্রটি নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। চক্রের মূলহোতা বোরহান বিভিন্ন সময় রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে নিজের দলীয় পরিচয় বদলে এলাকায় প্রভাব খাটাতেন।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বোরহানের দৌরাত্ম্য আরও বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বোরহানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান:বিসিক শিল্প এলাকায় গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, চাঁদা দাবি বা আদায়কে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে জড়িতদের নাম প্রকাশ করা যাচ্ছে না।”ওসি আরও জানান, ঘটনার পর এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে পুলিশ নিজ উদ্যোগে অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, গত বছরের আগস্ট মাসের পর থেকে বিসিক শিল্প এলাকায় বেশ কয়েকবার সশস্ত্র মহড়া ও গুলির ঘটনা ঘটেছে। একের পর এক এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিসিক শিল্প অঞ্চলের ব্যবসায়িক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা সেখানে চরম বিনিয়োগ ঝুঁকিতে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে শিল্প এলাকার নিরাপত্তা জোরদার এবং চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় শিল্পপতি ও সাধারণ মানুষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি
সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি
সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন
ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।

You cannot copy content of this page