২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন, দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাটখিলে খামারির স্বপ্ন পুড়ে ছাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডে গভীর রাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এ সময় পুড়ে ছাই হয়ে গেছে এক উদ্যোক্তা ও খামারির স্বপ্ন। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।পৌরসভার আহম্মদ ব্যাপারী বাড়ির জয়নাল আবেদীন (হাজারীর) বসতঘর, তার ছেলে জাহাঙ্গীরের কবুতরের খামার, গরুর খামার ও গ্যারেজে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জয়নাল আবেদীন হাজারীর ছেলে খামারি জাহাঙ্গীর আলমের বিবরণীতে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সবাই যখন গভীর ঘুমাচ্ছিলো। তখন গ্যারেজ রুমের পাশের রুমে থাকা লোকজন আগুনের সূত্রপাতের টের পায়। তৎক্ষণিক তারা চিৎকার শুরু করলে বাড়ির সবাই ঘুম থেকে উঠে কোন মতে প্রাণে বেঁচে যায়। মুহূর্তে আগুনের লেলিহেন শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের দুইটি টিম ছুটে আসে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও ইতোমধ্যে বাড়ির সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। তবে জনমানুষের হতাহতের কোন ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর, একটি গ্যারেজ ও বসতঘরে থাকা সকল প্রকারের আসবাবপত্র ফ্রিজ, টিভি, জামা কাপড় নগদ টাকা এবং গ্যারেজে থাকা ১৫টি অটোরিকশা, খামারে থাকা অনেকগুলো কবুতর ও একটি গরু সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়।জাহাঙ্গীর আরো জানান, তার ছোট ভাই আলমগীর হোসেনের দক্ষিণ কোরিয়া যাওয়া সকল প্রকারের কাগজপত্র পাসপোর্ট পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় এখন তার কোরিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণিক অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ্ সহ চাটখিলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া শোক প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে যদি কোন সহযোগিতা করার সুযোগ হয় তবে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক

You cannot copy content of this page