১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চন্দনাইশে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।

লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্য ধারণ করে চট্টগ্রাম চন্দনাইশে বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ আগষ্ট জুমাবার দুপুরে চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরাম ও ইউনাইটেড ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের হলরুমে এই আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইয়ুথ ক্লাবের সভাপতি মোস্তফা কাইসার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল‍্যাণ উপ কমিটির সাবেক সদস‍্য ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী। তাহমিদুর রহমানের সঞ্চালনায় অন‍্যাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি দৈনিক কালবেলা চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক এম এ রাজ্জাক রাজ, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দীন,আওয়ামীলীগ নেতা ইয়াসিন চৌধুরী দুলাল,মাষ্টার মনিরুল ইসলাম চৌধুরী,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক, দৈনিক মানবজমিন চন্দনাইশ প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের প্রচার সম্পাদক, দৈনিক মানবকন্ঠ চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক, দৈনিক সময়ের কাগজ চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ হেলালউদ্দিন নীরব,মো.মুরাদসহ ইউনাইটেড ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন,বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে। তাই গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই বৃক্ষ রোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ। পরে ছাত্র ছাত্রী এবং স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথি বৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page