২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে শ্রমিক, ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায় মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমন পরিস্থিতিতে প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।রোববার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর মাঝিরঘাটস্থ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন (রেজি নং বি-২১৪৩) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সংগঠনের উদ্যোগে ৫০০ জন শ্রমিক, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসিএ)-এর আহ্বায়ক হাজী শফি আহমেদ। তিনি বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ। শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টার। তিনি বলেন, কনকনে শীতের মধ্যেও শ্রমিকরা নৌ-শিল্পসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অথচ এখনো শ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন ও ন্যায্য মজুরি বাস্তবায়ন হয়নি। শ্রমিকরা প্রতিনিয়ত লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। এ থেকে উত্তরণে শ্রমিকদের ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী বলেন, এমভি আল বাকেরা জাহাজসহ বিভিন্ন ঘটনায় সংঘটিত শ্রমিক হত্যার বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে নৌ-পথে নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি জানান তিনি।চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান ড্রাইভারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার জামাল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ আলম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবুল ইসলাম হিরু, পদ্মা ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, বাংলাদেশ জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাস্টার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টারসহ শ্রমিক নেতৃবৃন্দ।বক্তারা চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনালকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগকে জাতীয় ও শ্রমিক স্বার্থবিরোধী ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে লালদিয়ার চর মার্স্কের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়।সভা শেষে ৫০০ জন শ্রমিক, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাঝিরঘাট বিবি মসজিদের খতিব মাওলানা আজহাব উদ্দিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page