১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বাঁশখালী চাঁপাছড়ি গ্রামের পুত্র বধু কাজী রোমানা আক্তার প্রমি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুহাম্মদ আতিকুর রহমান হান্নান, বাঁশখালী,চাঁপাছড়ি >>>  বর্তমান সময়ের সেরা বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে  নিয়োগ পেলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী  বাঁশখালী ৪নং বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের পুত্র বধু  কাজী রোমানা আকতার প্রমি। রোমানা বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর কাজী বাড়ী নিবাসী চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মকর্তা কাজী মো: আবু তৈয়ব ও সাইদুন নেছা দম্পতির ১ম সন্তান। তিনি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে জিপিএ ৫ নিয়ে মাধ্যমিক পাস করেন। ২০১১ সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে  কৃতিত্বের সাথে  উচ্চ মাধ্যমিক পাস করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স এবং একই বিভাগে প্রথম হয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। এবার নিজ বিভাগে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার গৌরব অর্জন করলেন সেরা মেধাবী ছাত্রী কাজী রোমানা। ২ বোন ১ ভাইয়ের মধ্যে তাঁর ছোট বোন কাজী সোহানা আকতার একজন চিকিৎসক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তাঁর স্বামী মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী চট্টগ্রাম আগ্রাবাদ কমার্স ব্যাংক লিমিটেডে  কর্মরত আছেন।  তাঁর স্বামী মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী চাঁপাছড়ি গ্রামের ঐতিহ্যেবাহী পরিবারের জনাব ফজল আহমদের সেজ সন্তান। তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স শেষ করে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে নিয়োজিত আছেন।  তাঁর এই অর্জনে তিনি এবং তাঁর স্বামী মহান আল্লাহ তা’য়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাথে সাথে বাবা-মা, শিক্ষকমন্ডলী এবং বন্ধু শুভাকাঙ্ক্ষী সহ যারা বিভিন্ন  মাধ্যমে সহযোগিতা করেছে ও অভিনন্দন জানিয়েছে তাদের  সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page