১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রাম বিভাগের ৮ জনসহ প্রথম পর্যায়ে ৪৭ ইউএনও বদলি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে চট্টগ্রাম বিভাগের রয়েছেন আটজন।তাদের মধ্যে রাঙ্গামাটি সদরের ইউএনও নাজমা বিনতে আমিনকে লক্ষ্মীপুরের রায়পুরে, বান্দরবানের লামার ইউএনও মোস্তফা জাবেদ কায়সারকে রাঙ্গামাটি সদরে, রাঙ্গামাটির রাজস্থলীর ইউএনও শান্তনু কুমার দাশকে বান্দরবানের লামায়, খাগড়াছড়ির পানছড়ির ইউএনও রুবাইয়া আফরোজকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এবং কক্সবাজারের পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমাকে চাঁদপুরের হাইমচরে বদলির প্রস্তাবে সম্মতি দেয়া হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে রাঙ্গামাটির রাজস্থলীতে, লক্ষ্মীপুরের রায়পুরের ইউএনও অনজন দাশকে খাগড়াছড়ির পানছড়িতে এবং চাঁদপুরের হাইমচরের ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীকে কঙবাজারের পেকুয়ায় বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল চট্টগ্রাম বিভাগের আটজনসহ সারাদেশের ৪৭ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন। সম্মতিপত্রে স্বাক্ষর করেন নির্বাচন প্রশাসন শাখার উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান। এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রামসহ দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয় উক্ত ৪৭ জন ইউএনওর বদলির বিষয়ে প্রস্তাব করে।সূত্র জানায়, সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৬৪ জেলা প্রশাসক ও ঢাকা–চট্টগ্রাম বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন। এরই মধ্যে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, আইজিপি, জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিবের সঙ্গে বৈঠক করে প্রশাসন ও পুলিশের বদলির বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় ধরে থাকা ইউএনও এবং ছয় মাসের বেশি সময় ধরে থাকা ওসিদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর জন্যে বলেছে। ওসিদের তালিকা ৫ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলা হলেও আরও তিন দিন সময় বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে।ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ২৭০ জন ইউএনও এক বছরের বেশি এবং ৩২০ জন ওসি ছয় মাসের বেশি বর্তমান কর্মস্থলে থাকতে পারেন বলে তারা মনে করছেন। এখন ৪৭ জন ইউএনর তালিকা এসেছে। কমিশন তাদের বদলির বিষয়ে সম্মতি দিয়েছে। এ কর্মকর্তা জানান, চার নির্বাচন কমিশনার বিভিন্ন বিভাগ ও জেলায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে তথ্য পেয়েছেন, সেটির ভিত্তিতেই থানার ওসি ও ইউএনওদের বদলি চেয়েছে নির্বাচন কমিশন।সব মন্ত্রণালয় নির্বাচন কমিশনের পরামর্শ আন্তরিকতার সঙ্গে পালন করছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, যে কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা ও পক্ষপাতমূলক আচরণ করলেই প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু দৃষ্টিগোচর হয় নাই। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটালে প্রমাণ সাপেক্ষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করবার অঙ্গীকারও করেন তিনি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page