১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে বন্দর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।৩১ জানুয়ারী শনিবার (রাত সাড়ে ১১টা) গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তবে সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এর আগে এনসিটি ইজারা প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন জোরদার হলে ২০২৫ সালের ১১ অক্টোবর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত একইভাবে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছিল সিএমপি।বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারার প্রতিবাদে শনিবার জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা আট ঘণ্টার কর্মবিরতিতে দিনভর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত হয়। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) রোববার বেলা ১১টায় বন্দর ভবন অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করে।এমন পরিস্থিতিতে সিএমপি গণবিজ্ঞপ্তিতে জানায়, বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা করলে যানজট সৃষ্টি হয় এবং আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।এ কারণে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেইট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার এবং যে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২ মার্চ পর্যন্ত এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।এদিকে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন কার্গো বার্থ, সিসিটি ও এনসিটিতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে জাহাজের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন বলেন, “সকাল থেকেই বন্দরের শ্রমিক-কর্মচারীরা কোনো কাজ করছেন না। বন্দরের কোনো যন্ত্রপাতিও চালু হয়নি।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page