১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে কাঞ্চনায় পূজা মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময়
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিউটে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ ২৫ মার্চ সোমবার নগরীর আলোচনা সভা ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত হয়।ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাকটর (ননটেক বিভাগ) পলাশ কান্তি বড়–য়া।সাবেকুন্নাহার ও কানিজ ফারহানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী সুব্রত দাশ।আলোচনা সভায় ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধান,চিফ ইনস্ট্রাক্টর, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু ৭ মার্চ বাংলাদেশের মানুষজনকে আহ্বান জানিয়েছিলেন-যার যা আছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য।কিন্তু ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র পুরো জাতির ওপর ঝাঁপিয়ে পড়েছিল।সেদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।সে ঘোষণায় বাংলার আপামর জনগণ যুদ্ধে নেমেছিল কোনো অস্ত্র ছাড়াই। সেই রাতের নির্মম গণহত্যার নিন্দা পুরো বিশ্ব জানিয়েছিল।বক্তারা আরও বলেন,২৫শে মার্চের কাল রাত্রির বর্বরতা ক্ষেত্র বিশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্বরতাকেও হার মানিয়েছিল।সম্ভাব্য ফাঁসির মঞ্চ প্রস্তুত জেনেও পলায়ন না করে পাকিস্তানি সেনাবাহিনীর মোকাবেলার জন্য নেতা হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে যুদ্ধে ঝাঁপিরয় পড়ার আহবান জানিয়েছিল।মাত্র নয় মাসের মুক্তি সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাঙালি জাতি প্রমাণ করেছিল।ইতিহাস কখনো এই গণহত্যার খলনায়কদের ক্ষমা করবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page