২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম নাগরিক ফোরাম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সর্বজন নন্দিত সংগঠন “চট্টগ্রাম নাগরিক ফোরাম” কার্যকরী কমিটির এক জরুরী সভা চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবি ব্যারিস্টার মনোয়ার হোসেন-র সভাপতিত্বে মুরাদপুর জলিল ভবনস্থ তার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।১২ আগস্ট শনিবার রাত ৮ টার সময় চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচীব লেখক ও সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামে অতি বর্ষনে সৃষ্ঠ বন্যায় মারাত্বক ক্ষয়ক্ষতির ব্যাপক পর্যালোচনা, কর্নফুলী নদীর কালুরঘাটে নতুন ব্রীজ নির্মান দাবী আন্দোলন, জাতীয় শোক দিবস পালন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার কারন ও বৃহত্তর চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান কর্মসূচীর ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। সাম্প্রতিক বন্যায় যারা প্রান হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ পূর্বক চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান বিশিষ্ঠ রাজনীতিবিদ ব্যারিস্টার মনোয়ার হোসেন বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় অপর্যাপ্ত ত্রান তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিপর্যস্ত এলাকায় মানবতার কল্যানে বিত্তবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কালুরঘাটে নতুন সেতু নির্মানের ঘোষনা দেওয়ার পরও সেতুর দুপারের মানুষের দাবী বাস্তবায়নে সরকারের গড়িমসিকে প্রহসন উল্লেখ করে ব্যারিস্টার মনোয়ার বলেন, কালুরঘাটে নতুন সেতু নির্মান করেই চট্টগ্রাম কক্সবাজার রেললাইন চালু করতে হবে, অন্যতায় কালুরঘাটে নতুন সেতু নির্মানের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর কর্মসুচী ঘোষনা করে দাবী আদায় করা হবে। চট্টগ্রাম নগরীর জলবদ্ধতার জন্য তিনি সিডিএ ও মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমন্বয়হীনতার তীব্র সমালোচনা করে জলাবদ্দতা নিরসনে সরকারের বিভিন্ন সময়ের বড় বড় বাজেটের সুষ্ঠ তদন্ত স্বচ্ছ জবাবদিহীতা দাবী করেন। এছাড়াও চট্টগ্রাম নাগরিক ফোরাম বন্যা কবলিত বৃহত্তম চট্টগ্রামে ত্রান বিতরন ও যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করেন।সভায় নাগরিক ফোরাম নেতা আমিরুল ইসলাম, সাংবাদিক এনামুল হক রাশেদী, মনসুর আহামদ, শিল্পী ও লেখক খালেদ শাহারিয়ার, তসলিম উদ্দিন, সাংবাদিক ও লেখক কামরুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page