১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারে কোটি টাকা মুল্যের হাতির দাঁত সহ র‌্যাবের হাতে আটক ১ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার হতে কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য ০২ কেজি বন্য হাতির দাঁত সহ ১ জন হাতির দাঁত পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। আটককৃত ব্যক্তি মোঃ শাহনেওয়াজ বাবলু (৩৫), পিতা- মৃত ইদ্রিস, সাং-মেরংলোয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার।২৪ ডিসেম্বর’২৩ ইং রবিবার বিকাল আনুমানিক ৩.২০ টার সময় র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাল মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকার পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে কোটি টাকা মুল্যের দুষ্প্রাপ্য ২ কেজি বন্য হাতির দাঁত সহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া সূত্রে জানা যায়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার হতে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ পূর্বক বিক্রয় এর উদ্দেশ্যে চট্টগ্রাম দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করে। এসময় র‌্যাবের চেকপোষ্ট এলাকা হতে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ শাহনেওয়াজ বাবলু (৩৫), পিতা- মৃত ইদ্রিস, সাং-মেরংলোয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দেখানো ও সনাক্ত মতে তার সাথে থাকা একটি ব্যাগের ভিতর হতে ০২ টি বন্য হাতির দাঁত উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজে হেফাজতে সংরক্ষণ পূর্বক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ০২টি বন্য হাতির দাঁত এর আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত হাতির দাঁত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page