১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে সকাল ৮টায় কিট প্যারেডে জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরকারি সরঞ্জাম, অস্ত্র ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এরপর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন থানার অপরাধচিত্র, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভায় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা, পলাতক আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা এবং জনগণকে দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page