২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার আড়াইহাজারে জামায়াতের ‘রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন’ শীর্ষক আলোচনা সভা রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‍্যালি ঈদগাঁওয়ে জেলা প্রশাসকের পরিদর্শন, মতবিনিময় ও সহায়তা বিতরণ কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
আন্তর্জাতিক:
জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং
     
             

চট্টগ্রাম জেলায় পণ্য সরবরাহ ২৪ ঘন্টা চালু থাকবে: জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম সার্কিট হাউজে সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠেয় জেলা আইন শৃঙ্খলা সভা জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সিএমপি,জেলা পুলিশ,র‍্যাব,কোস্টগার্ড,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বিআরটিএ,বিজিবিসহ অনেকেই উপস্থিত থেকে কার্যকরী সিদ্ধান্ত নেয়া হয়।জেলা প্রশাসক ফখরুজ্জামান বলেন,সকল ধরনের সাপ্লাই চেইন বহাল রাখতে হবে। এক্ষেত্রে জেলায় সমন্বয় করে ঢাকামুখী পন্যবাহী যানবাহন একসাথে জড়ো করে বাহিনীর সহায়তায় জেলা টু জেলায় নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।ইতিমধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি কাজ এ কাজে নিয়োজিত। এক্ষেত্রে পার্শ্ববর্তী জেলার সাথে সমন্বয় রাখতে হবে। যেকোন মূল্যে সাপ্লাই চেন বহাল রাখা হবে।জেলা প্রশাসক আরও বলেন, সরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্র উন্নত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণকে প্রস্তাবাকারে পত্র প্রেরণের জন্য বলা হয়। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণও টিম আকারে নিরাময় কেন্দ্রসমূহ পরিদর্শন করার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা পর্যায়ে নিরাময় কেন্দ্র না থাকায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ যেমন: মেয়র, চেয়ারম্যান, মেম্বার এবং ইমাম, শিক্ষক, পুরোহিত সমন্বয়ে সকলকে সম্পৃক্ত করার এবং মাদকের নির্মূলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের গ্রহণের জন্য অনুরোধ করা হয়।তিনি আরও বলেন বাঁশখালী ও সন্দ্বীপের সাগর উপকুলীয় নদীপথ ব্যবহার করে মাদক পাচারের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সংক্রান্ত: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি রোধে সংশ্লিষ্ট আমদানীকারকগণ এখন থেকে সকল আমদানীকৃত পণ্যের মূল্যের তথ্য এবং কোন জায়গায় পণ্যগুলো সরবরাহ করা হয়েছে, তা ড্যাশবোর্ডে উপস্থাপনের ব্যবস্থা করবেন যা বাজার মনিটরিং এ সহায়ক হবে। চেম্বারের সহায়তায় আমদানীকারক ও মিল মালিকদের থেকে কি পরিমাণ পণ্য সরবরাহ হচ্ছে তা সমন্বয় করার জন্য মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।বিআরটিএ নিয়ে জেলা প্রশাসক বলেন,সড়কের পার্শ্বে মালিকবিহীনভাবে গাড়ী রাখা বা পার্কিং করে রাখা রোধকল্পে ব্যবস্থা নিতে হবে। বিআরটিএ কর্তৃক এ জাতীয় গাড়ী এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম বৃদ্ধি করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। হাটহাজারী, পটিয়া এলাকায় রেজিস্ট্রেশনবিহীন গাড়ীর রেজিস্ট্রেশন প্রদানের সুবিধার্থে প্রতি মাসে ২/৩দিন ক্যাম্প করে রেজিস্ট্রেশনের ব্যবস্থা নিতে হবে।হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি রোডে যানজট নিরসনে সংশ্লিষ্ট ইউএনও/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অধিক পরিমাণে মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশনা দেন।সেইফ হোফ নিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক সমাজসেবা পরিচালিত সেফহোম নিয়মিত পরিদর্শন করে অবস্থানরদের খোজ খবর নিতে হবে।বিজিবির অধিনায়ক বলেন, মাদক উদ্ধার কার্যক্রমে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকা দিয়ে মাদক আসে বিধায় সীমান্তে তাদের তৎপরতা জোরদার করা হয়েছে। ভবঘুরে মাদকাসক্ত ব্যক্তিকে সরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেয়া প্রয়োজনীয়তা রয়েছে। লক্ষণীয় যে, মাদকাসক্ত ব্যক্তি কে সামান্য অর্থের বিনিময়ে যে কোন অপরাধ কার্যে দেশে চলমান আইন-শৃঙ্খলা রক্ষায় যথানিয়মে তাদের কার্যক্রম অব্যাহত আছে। অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে অভিযানও অব্যাহত আছে। মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার এবং চোরাচালান বিষয়ে সফলতার জন্য প্রতিবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জেলা পুলিশকে পুরস্কৃত করা হয়। মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, পুরোহিতসহ সকলকে একসাথে কাজ করতে হবে। মাদকের সাথে জড়িত সকলকে সামাজিকভাবে ঘৃণা করতে হবে।সিভিল সার্জন বলেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সিভির সার্জনের সম্পৃক্ততা নেই, তবে এ জাতীয় রোগী আসলে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হয়।উল্লেখ্য যে, সকল ধরনের পাবলিক ট্রান্সপোর্ট, ট্রেন বাস লঞ্চ যোগে যে সকল যাত্রীরা যাত্রা করবে, তাদের ছবি/ভিডিও তোলার ব্যবস্থা করতে হবে যেন পরবর্তীতে তাদের সনাক্ত করা যায়। পাশাপাশি সকল যাত্রীকে সার্চ করতে হবে যাতে করে কেউ পেট্রোল বোমা বা বিস্ফোরক জাতীয় কোন কিছু বহন করতে না পারে।রেললাইন, রেলস্টেশন ও বাস-স্টেশনে নিরাপত্তার জন্য আনসার বিজিবি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসক সমন্বয় করে এ বিষয়টি নিশ্চিত করবেন।আজ সন্ধ্যা থেকে তিন বাহিনীর সমন্বয়ে র‍্যাব বিজিবি পুলিশ একত্রে যৌথ টহল দিবে যেন শহরে এবং অন্যান্য স্থানে সন্ত্রাসীদের মনে আতঙ্ক তৈরি হয়।প্রতিটি জেলা এবং বিভাগে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিত্ব নিয়ে একটি কন্ট্রোল রুম করতে হবে। যে কোন সমস্যা কন্ট্রোলরুমে জানানোর সাথে সাথে তারা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের মাঝে লোকাল ডিস চ্যানেল বা লোকাল পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিতে হবে যেন কোন নাশকতার আগাম খবর পেলে ৯৯৯ বা জেলা বা বিভাগীয় কন্ট্রোল রুমে তথ্য জানিয়ে দেয়।মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সীমান্তবর্তী এলাকায়  নতুন নতুন মাদক যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।জেলায় ও মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম বৃদ্ধি করার জন্য পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম, পুলিশ সুপার, চট্টগ্রাম, বিজিবি,গোয়েন্দা, র‌্যাব,,কোষ্ট গার্ডসহ সংশ্লিষ্টদেরকে কার্যক্রম বৃদ্ধি করার জন্য পরামর্শ প্রদান করেন।পেঁয়াজ, ডিম, চিনি, রসুন, আদা, মসলা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য নিয়মিত বাজার মনিটরিং করে  পণ্য ক্রয়ের রসিদপত্র, মূল্য তালিকা যাচাই, ভেজাল দ্রব্য, অসাধু ব্যবসায়ীদের গুদাম ও পণ্য মজুদকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি বৃদ্ধি করা হবে প্রত্যেক উপজেলায় ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদেরকে লাইসেন্সের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণকে  নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারির মৃত্যু
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে ট্যাব গ্লোবাল অ্যাওয়ার্ড পেল কমার্শিয়াল ব্যাংক
অর্থনীতির ৩১ সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি, সরকারের ছয় মাসে হতাশ সিপিডি
জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে ৪.৫ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল
জাহাজ কাটার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ চট্টগ্রাম ডিসির
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

You cannot copy content of this page