৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত পটিয়ায় র্্যাবের অভিযানে ৩কোটি টাকার ইয়াবা সহ ৬জন বাইক আরোহী গ্রেপ্তার। কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত উখিয়া থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না- ওসি আতিকুর রহমান কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক আবু হায়দারকে ফুলেল সংবর্ধনা মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি আগস্ট মাসের প্রথম ছয় দিনেই জেলায় নতুন করে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সবচেয়ে বেশি ৭৪ জন ভর্তি রয়েছেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম সিএমএইচে ৬ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং অন্যান্য বেসরকারি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ৬৮ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন, মে মাসে ৩৭ জন, জুনে ১২২ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন।চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে একজন এবং জুলাই মাসে দুজন মারা যান।চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৪০৮ জন, জেলার বিভিন্ন উপজেলার ৪৩০ জন এবং অন্যান্য জেলার ১৭৪ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৭৭ জন, নারী ২৬২ জন এবং শিশু ১৭৩ জন।জেলায় ডেঙ্গু আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে সীতাকুণ্ড উপজেলা। এ উপজেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হিসেবে কাজ করে। ফলে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় র্্যাবের অভিযানে ৩কোটি টাকার ইয়াবা সহ ৬জন বাইক আরোহী গ্রেপ্তার।
কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
উখিয়া থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না- ওসি আতিকুর রহমান
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ
রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক আবু হায়দারকে ফুলেল সংবর্ধনা
চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি
সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ

You cannot copy content of this page