১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> জুলাই আন্দোলনের সম্মুখসারীর যোদ্ধা ও চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র হোসাইন মোহাম্মদ তামিম প্রকাশ ওরফে তামিম মির্জার ওপর মুখোশধারী একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এতে তিনি আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রোববার (৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ নতুন ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ৫-১০ জনের একটি দল তামিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।ঘটনার পরপরই তামিম মির্জা ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন। নাজুক অবস্থায় তিনি বলেন, “আমাকে মেরে ফেললেও আমি আমার পথ থেকে এক ফোটাও নড়ব না। অসম্ভব বাজেভাবে আমাকে মারধর করা হয়েছে। হয় ছাত্রদল না হয় ছাত্রলীগ নতুন ব্রিজ এলাকায় আমার ওপর হামলা করেছে।”তিনি আরও বলেন, “আমাকে মেরে ফেললেও আমি দেশের পক্ষে কথা বলা ছাড়ব না।” পরে তাকে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন।এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে চট্টগ্রামের তরুণ সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন এবং নতুন ব্রিজ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় তামিম মির্জার বিভিন্ন মিটিং-মিছিলে অংশগ্রহণের ছবিও শেয়ার করতে দেখা যায়।জানা গেছে, তামিম মির্জার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুনাঈদ বলেন, তামিম চট্টগ্রাম সরকারি কলেজের একজন মেধাবী ছাত্র এবং অত্যন্ত সাহসী। বৈষম্যবিরোধী আন্দোলনে তার অবদান সবারই জানা। তার ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক।এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, “একজন স্বীকৃত জুলাইযোদ্ধা এমন ন্যাক্কারজনক হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বড়হাতিয়া ইউনিয়ন আমীর মাওলানা জসিম উদ্দিন।হামলার শিকার হওয়া তামিমের ছোট চাচা দিদারুল আলম জানান, তামিম হল জুলাই আন্দোলনে সম্মুখসারীর যোদ্ধা। বৈষম্যবিরোধী আন্দোলনে তার অবদান সম্পর্কে সবাই অবগত। তার ওপর এভাবে হামলা করা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।এ বিষয়ে সর্বশেষ আপডেট সিএমপির বাকলিয়া থানার ওসির নাম্বারে একাধিকবার কল করা হলেও কল রিসিভ না করায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page