১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়ন নিয়ে ডিটিসিএ-সিডিএ’র মতবিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৭ জুন(রোববার) সিডিএর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় নগরীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, মনোরেল প্রকল্পের সম্ভাবনা এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নগর পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বন্দরনগরী। তাই যেকোনো বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।ডিটিসিএর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা গেলে করদাতাদের অর্থ থেকে ভর্তুকির প্রয়োজন হবে না। এতে প্রকল্পের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয়ও কমে আসবে।সভায় ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্ম সচিব আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ও ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিডিএর পক্ষে সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএএম হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনজুর হাসান, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, লুপ রোড প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার এবং সহকারী নগর পরিকল্পনাবিদ মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।মনোরেল প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ চট্টগ্রামে দীর্ঘদিন ধরে যানজট নিরসনে একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালুর আলোচনা চলছে। এর অংশ হিসেবে মনোরেল প্রকল্পের প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, আবাসিক ও পরিবহন করিডোরগুলোকে একটি উঁচু রেলপথের মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। মনোরেল চালু হলে সড়কের ওপর চাপ কমবে, যাতায়াতের সময় হ্রাস পাবে এবং নগরীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে এর অর্থনৈতিক সম্ভাব্যতা, যাত্রী চাহিদা, পরিবেশগত প্রভাব এবং নগর উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যতা নিয়ে বিস্তারিত সমীক্ষা সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে মনোরেল চট্টগ্রামের টেকসই নগর পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিণত হতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page