১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদ শুরু, মেয়র বললেন নগরীতে কোন বিলবোর্ড থাকবেনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>>  ঢাকাসহ অন্যান্য শহরের মতো ডিজিটাল সাইনবোর্ড ও এলইডি বোর্ড অনুমোদন দেওয়া হবে। কোনো পলিটিক্যাল মাসলম্যান বা পাওয়ারম্যান এর সাথে কোথাও আমি কম্প্রোমাইজ করিনি।চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন মহানগর হিসেবে গড়ে তুলতে বিলবোর্ড ও অবৈধ বিজ্ঞাপন স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে নগরীতে বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিলবোর্ড উচ্ছেদ অভিযানের সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “কোনো ধরনের বিলবোর্ড শহরে থাকবে না। নির্বাচনকালীন সময়ে কেউ আমাদের সঙ্গে কথা না বলে এগুলো স্থাপন করেছে। এখন আমরা এগুলো দেখতে পাচ্ছি। কারা করেছে, তা শনাক্ত করার চেষ্টা করছি। যেহেতু এখনো শনাক্ত করা যায়নি, তাই আমরা নিজেরাই কেটে ফেলছি।”চট্টগ্রাম সার্কিট হাউজের সীমানা সংলগ্ন সড়কের ওপর স্থাপিত বিলবোর্ডের খুঁটি উচ্ছেদ কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন মেয়র।তিনি আরও বলেন, “ঢাকাসহ অন্যান্য শহরের মতো ডিজিটাল সাইনবোর্ড ও এলইডি বোর্ড অনুমোদন দেওয়া হবে। তবে যেসব বড় বিলবোর্ড নগরীর সৌন্দর্য নষ্ট করছে, সেগুলো কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না। যেখানে যেখানে এ ধরনের বিলবোর্ড বসানো হয়েছে, প্রতিটি জায়গা থেকেই উচ্ছেদ করা হবে।”বিলবোর্ড উচ্ছেদ প্রসঙ্গে মেয়র বলেন, “এখানে কোনো রাজনীতি, কোনো পলিটিক্যাল মাসলম্যান বা পাওয়ারম্যান কাজ করতে পারবে না। আপনারা দেখেছেন, কোথাও আমি কম্প্রোমাইজ করিনি। এখানে কোনো চাপ নেই। আমাদের সদিচ্ছা না থাকলে আমরা উচ্ছেদ করতাম না।”সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার শুরু হওয়া এ অভিযান ধারাবাহিকভাবে পুরো নগরীতে পরিচালিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page