১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে ফুলের হাসি ফাউন্ডেশন দুঃস্থ শীতার্থদের মাঝে ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ করলেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

আজ ২৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দুঃস্থ অসহায় শীতার্থদের মাঝে ২য় বারের মত শীতবস্ত্র বিতরন করলেন ‘ফুলেরহাসি ফাউন্ডেশন চট্টগ্রাম’।২৩ ডিসেম্বর’২৩ ইং শনিবার চট্টগ্রাম নগরীর গোয়াল পাড়া তুলাতলি বস্তিতে অসহায়-এতিমদের মধ্যে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা, লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক তরুণ সংগঠক ফ্যাশন সাংবাদিক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক মহিবুল কাদের চৌধুরী, সমাজ সেবক আরিফুল্লা চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফুলের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল, অপারেজয় বাংলাদেশের চট্টগ্রাম নির্বাহী জিনাত আরা বেগম, সহঃ অর্থ সম্পাদক রুবেল, সাংগঠনিক সম্পাদক আফরোজা সুলতানা পুর্নিমা, সদস্য কামরুল আহসান, শারমিন, সাংবাদিক ইলিয়াস রিপন, মোহাম্মদ শুক্কুর, টুটুল, ফয়সাল, মুন প্রমুখঃ।
প্রধান অতিথি রবি চৌধুরী বিশ্ব নন্দিত সংগীত শিল্পী মান্না দে,র কথা স্মরন করিয়ে দিয়ে বলেন, “মানুষ-মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” সমাজে যারা স্বচ্ছল, দুঃস্থ অসহায়দের সহায়তায় তাদের এগিয়ে আসতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সমাজে এত বিত্তশালী থাকতে এখনো বিপর্যস্ত মানবতা রাস্তায় রাস্তায় ঢুঁকরে কাঁদে। আজও মানবতার বড় অভাব। এ মানবতার অভাবেই তৈরী হয় আত্মকেন্দ্রিক মনোভাব। এই পৃথিবীকে রক্ষা করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানবতা।যেখানে মানবতা নাই সেখানে মনুষ্যত্ব নাই, বিবেক নাই, ধর্ম নেই। মানবতার ঘাটতি দেখা দিলে সমাজের সর্বক্ষেত্রে মুলত অবক্ষয় দেখা দেবেই। এই মানবতার আলো ছড়ানোর জন্য ও মনুষ্যত্বের বাতি জ্বালাবার জন্য তিনি ফুলের হাসি ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান।রবি চৌধুরী আরো বলেন, প্রতিটি সার্মথবান ও সচ্ছল মানুষ যদি একটি করে কম্বল বিতরণ করেন ও মানবিক হয়ে সবাইকে সচেতন করেন তাহলে এ সমাজে কেউ গরীব থাকবে না। তিনি আগামীতে ফুলের হাসি ফাউন্ডেশনের পাশে থেকে মানবতার জন্য কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।সভাপতি মোঃ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন এই সমাজে আমাদের মানবিক হতেই হবে, যার যতটুকু সাধ্য আছে তা নিয়েই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। আমাদের বিশ্নববী হযরত মোহাম্মদ (সাঃ) মানব সেবার জন্য আরবের যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল সংগঠন। তিনি দরিদ্র ও দুঃস্থদের সহায়তা করেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে। মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন চূড়ান্ত পর্যায়ে। মুলত আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য ছিল একে অপরের সেবা করার।বিপদে-আপদে একে অন্যের পাশে থেকে সহযোগিতার হাতকে সম্প্রসারিত করার জন্য। তিনি ফুলের হাসি ফাউন্ডেশন কর্তৃক পুরো শীতব্যাপী বিভিন্ন ধাপে আরো অনেক দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কর্মসুচীকে স্বাগত জানান এবং আগামীতেও সকল মানবিক কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page