২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী শরিফুল, দ্বিতীয় টেস্টের আগে ফিরলেন দলে ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা বাংলাদেশের কাছে হার: অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন কিংবদন্তি ব্রায়ান লারা হবিগঞ্জের ডিসির সাথে শাহ মনসুর আলীর নেতৃত্বে আন্তর্জাতিক প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ! নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের মূর্তি চুরি, উদ্ধারসহ দুই চোর আটক সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সখিপুরে দুই যুবকের কারাদণ্ড রাখাইনের আরকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলেকে ফেরত আনলো টেকনাফ বিজিবি রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক অবকাঠামো তৈরির উদ্যোগ
আন্তর্জাতিক:
ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু
     
             

চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> অনলাইন হয়রানি থেকে নারীদের সুরক্ষা দিতে ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, নারীরা যাতে নিঃসংকোচে অনলাইনভিত্তিক অপরাধের অভিযোগ জানাতে পারেন, সেজন্য নারী কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ এই ডেস্ক পরিচালনা করা হবে।গণমাধ্যম কর্মিদের সাথে নগরের অপরাধ পরিস্থিতি, যানজট, কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি নিয়ে বিস্তারিত কথা বলেন সিএমপি কমিশনার।তিনি বলেন, আগের তুলনায় অপরাধের ধরন অনেক বদলে গেছে। এখন অনেক অপরাধ অনলাইনে সংঘটিত হচ্ছে এবং অপরাধীরা প্রযুক্তি ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কম সময়ে সংগঠিত অপরাধে জড়িয়ে পড়ছে।হাসান মো. শওকত আলী বলেন, “অনলাইনে নীরবে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে, যার অন্যতম ভুক্তভোগী নারীরা। অনেক সময় তারা এসব বিষয় কাউকে বলতে পারেন না। এজন্য আমরা ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ চালুর পরিকল্পনা নিয়েছি।”তিনি জানান, এ ডেস্কে নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, যাতে ভুক্তভোগীরা স্বাচ্ছন্দ্যে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। অভিযোগ পাওয়ার পর কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে ‘কিশোর গ্যাং’ অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সিএমপি কমিশনার। তিনি বলেন, “কিশোরদের মধ্যে এক ধরনের ফ্যান্টাসি ও হিরোইজম কাজ করে। সেখান থেকে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এটি সামাজিক অপরাধ। একে প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ জরুরি।”সম্প্রতি চকবাজার এলাকায় এক কলেজছাত্র হত্যার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।মাদক নিয়ন্ত্রণেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান শওকত আলী। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় রয়েছে।”চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদ বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “আমার মূল টার্গেট চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা। সন্ত্রাসীরা কোন পথে এগোচ্ছে, তা আগে শনাক্ত করতে হবে। এজন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।”তিনি বলেন, “বায়েজিদ এলাকায় সাজ্জাদ বাহিনীর তৎপরতা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। আমরা আরও কার্যকর ফলাফল চাই।”অপরাধ দমনে নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে সিএমপি কমিশনার বলেন, “অপরাধ ও ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হবে। এ কাজে সিটি করপোরেশন ও সিএমপি যৌথভাবে কাজ করবে।”যানজট নিরসনে বিভিন্ন সড়ক থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি নগরের ট্রাফিক ব্যবস্থাকে ধীরে ধীরে সিগন্যাল লাইটের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।উল্লেখ্য, হাসান মো. শওকত আলী গত ১ এপ্রিল চট্টগ্রাম মহানগর পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page