১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের বিপক্ষে ফেরা নিশ্চিত করলেন নাথান লায়ন, দিলেন ট্র্যাভিস হেডের সার্টিফিকেট হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা জাতীয় ও আন্তর্জাতিক কৃতিত্বে কাট্টলী সিটি কর্পো: গার্লস স্কুল এন্ড কলেজ! বাবার মৃত্যুতে শোকাচ্ছন্ন মেসি, পাশে দাঁড়াতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেনি ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী
আন্তর্জাতিক:
ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন
     
             

চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> তৃণমূলে সংগঠন শক্তিশালী, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের শেষ কর্মসূচি হিসেবে রোববার (৯ আগস্ট) রাতে নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক রুদ্ধদ্বার সাংগঠনিক সভায় তিনি এসব নির্দেশনা দেন।রাত সোয়া ৮টার দিকে শুরু হওয়া এ সভা চলে রাত ১০টা পর্যন্ত। সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।দলীয় সূত্র জানায়, সভায় চট্টগ্রামের সামগ্রিক সাংগঠনিক পরিস্থিতি, মহানগর ও দুই জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা এবং দলকে আরও সুসংগঠিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও থানা পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে সক্রিয় করার পাশাপাশি সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নেতৃত্বের যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।দলীয় কর্মকাণ্ড যেন শুধু কেন্দ্রীয় বা মহানগর পর্যায়ে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে নেতাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সংগঠনকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন বিএনপি চেয়ারম্যান। সাংগঠনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নেতৃত্বের বিভিন্ন পর্যায়ের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।দলীয় সূত্রের ভাষ্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখার বিষয়টিও সভায় গুরুত্ব পায়।সভায় চট্টগ্রামের বিভিন্ন সাংগঠনিক এলাকার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কোথাও সংগঠনের কার্যক্রমে দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।নেতাকর্মীদের নিজ নিজ সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ আরও কার্যকর করার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় আসে।চট্টগ্রামে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিয়েও নেতাদের সঙ্গে আলোচনা করেন তারেক রহমান। এসব সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার পাশাপাশি মূল দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।দলীয় সূত্র জানায়, সভায় চট্টগ্রামকে বিএনপির সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করে ভবিষ্যৎ কার্যক্রম আরও পরিকল্পিতভাবে পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে।এর আগে দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে হেলিকপ্টারে বাঁশখালী থেকে ফটিকছড়িতে পৌঁছান তিনি। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।পরে হাটহাজারীতে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন তিনি।হাটহাজারী কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, বিনিয়োগ, বিদ্যুৎ ও গ্যাস ব্যবস্থাপনা এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।দিনের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের দলীয় নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার সাংগঠনিক সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। রাত ১০টা ২০ মিনিটে নগরীর রেডিসন ব্লু থেকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার পথে যাত্রা করেন। রাত সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গুলশানের বাসভবনে ফেরেন বলে জানা যায়।চট্টগ্রাম সফরের শেষ মুহূর্তের এই সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল বার্তা ছিল—দলকে আরও শক্তিশালী, গতিশীল ও তৃণমূলমুখী করে সাংগঠনিক সক্ষমতা বাড়ানো এবং নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস
সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক
জাতীয় ও আন্তর্জাতিক কৃতিত্বে কাট্টলী সিটি কর্পো: গার্লস স্কুল এন্ড কলেজ!
সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায়
মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার
পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু

You cannot copy content of this page