১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রামে চুরিকৃত বিপুল পরিমাণ রপ্তানীযোগ্য গামের্ন্টস পণ্য র‌্যাবের হাতে জব্দ, ২ টি কাভার্ড ভ্যান সহ গ্রেফতার- ৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কর্তৃক তৈরিকৃত ডেনিম জিন্স প্যান্ট বিদেশে রপ্তানীর উদ্দেশ্যে গাজীপুর হতে চট্টগ্রামের সীতাকুন্ডের কেডিএস ডিপোতে পৌঁছানোর জন্য মোহনা ট্রান্সপোট এর কাভার্ড ভ্যানে করে পাটানোর পর কাভার্ড ভ্যান চালক মোঃ মিজানুর রহমানের চাতুর্য্যে উক্ত পণ্যের চালান হয়ে যাওয়ার পর অবশেষে র‌্যাব-৭ এর আন্তরিক অভিযানে চট্টগ্রাম নগরীর বায়েজীদ এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। উক্ত পন্য চুরি ঘটনার সাথে জড়িত ২ টি কাভার্ড ভ্যান সহ ৪ জনকে গ্রেফতার করে আইনে সোপর্দ্দ্য করা হয়েছে। চুরি হওয়া গার্মেন্ট পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ মিজানুুর রহমান (২০), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-নিয়াজপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, ২। জহিরুল ইসলাম (৩৮), পিতা-মৃত ওবায়দুল হক, সাং-কলাকুপা, থানা-দৌলতখান, জেলা-ভোলা, ৩। মোঃ রুবেল (৩০), পিতা-মোঃ আজাদ, সাং-উত্তর ইলিশা, থানা-ভোলা সদর, জেলা-ভোলা এবং ৪। মেহেদী হাসান নয়ন (২০), পিতা- আব্দুল শুক্কুর, সাং-বড়ডেইল, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।

বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, গত ০২ নভেম্বর’২৩ইং গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এর ৮,৯৯৯ পিস রপ্তানীযোগ্য জিন্স প্যান্ট কাভার্ড ভ্যানে বোঝাই করে চট্টগ্রামের কেডিএস ডিপো’র উদ্দেশ্যে পাটানো হয়। চট্টগ্রামের উদ্দেশ্যে গমন করে পরদিন ০৩ নভেম্বর আনুমানিক দুপুর সোয়া ১ টায় মোহনা ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রোঃ ট-১৩-৪৬৬৬) চট্টগ্রামের সীতাকুন্ডের কেডিএস ডিপোতে পৌঁছায়। কেডিএস ডিপোতে কাভার্ড ভ্যান পার্কিং করে চালক মোঃ মিজানুর রহমান মালামালের চালান কপি সিএন্ডএফ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে গাড়িতে ফিরে আসে। সিএন্ডএফ কর্তৃপক্ষ একই তারিখ রাত আনুমানিক ০৮.২০ ঘটিকায় কাভার্ড ভ্যান কেডিএস ডিপোতে প্রবেশ করানোর জন্য চালক মিজানুর রহমানকে ফোন করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। পরবর্তীতে সিএন্ডএফ কর্তৃপক্ষ কেডিএস ডিপোতে খোঁজাখুঁজি করে মালামালসহ কাভার্ড ভ্যানের সন্ধান না পেয়ে বিষয়টি অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কোম্পানীর পরিবহন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান’কে অবহিত করেন। পরবর্তীতে কোম্পানীর পরিবহন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান এবং সিএন্ডএফ কর্তৃপক্ষ নিশ্চিত হয় চালক মোঃ মিজানুুর রহমান এবং অপরাপর সহযোগীদের নিয়ে ৮,৯৯৯ পিস রপ্তানীযোগ্য জিন্স প্যান্ট নিয়ে কেডিএস ডিপো, সীতাকুন্ড হতে প্রতারনামূলক ভাবে আত্মসাৎ করার উদ্দ্যেশে কাভার্ড ভ্যান নিয়ে কৌশলে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এর ম্যানেজার আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য র‌্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। বর্ণিত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম চুরি যাওয়া রপ্তানীযোগ্য গামেন্টস পন্য উদ্ধারের লক্ষ্যে দ্রুত গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুরি যাওয়া মালামাল চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন পূর্ব নাসিরাবাদ রুবি গেইট এলাকায় এক কাভার্ড ভ্যান থেকে অন্য কাভার্ড ভ্যানে স্থানান্তর করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ০৬ নভেম্বর’২৩ইং আনুমনিক ০৯৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচলনা করে আসামি মোঃ মিজানুুর রহমান(কাভার্ড ভ্যান চালক), জহিরুল ইসলাম, মোঃ রুবেল, মেহেদী হাসান নয়নকে কাভার্ড ভ্যান সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ও তাদের হেফাজত হতে চুরি করা ৪,৩০০ পিস রপ্তানীযোগ্য জিন্স প্যান্ট উদ্ধারসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার জিন্স প্যান্টের আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে র‌্যাব-৭ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page